এক্সপ্লোর

দিল্লির মৌর্য হোটেলে থাকবেন ডোনাল্ড ট্রাম্প, এক নজরে বিস্তারিত তথ্য

ভারতের দুই দিনের সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত সফরে আমেদাবাদ, আগ্রা ও দিল্লিতে যাবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সফর স্মরণীয় করে রাখতে কোনও চেষ্টারই খামতি রাখতে না সরকার। সেজন্য সুরক্ষা, থাকা ও খাওয়া-দাওয়ার মতো ক্ষেত্রে ট্রাম্পের রুচির কথা মাথায় রাখা হয়েছে। আমেদাবাদ ও তাজমহল সফরের পর দিল্লিতে ট্রাম্পের থাকা স্মরণীয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নয়াদিল্লি: ভারতের দুই দিনের সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত সফরে আমেদাবাদ, আগ্রা ও দিল্লিতে যাবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সফর স্মরণীয় করে রাখতে কোনও চেষ্টারই খামতি রাখতে না সরকার। সেজন্য সুরক্ষা, থাকা ও খাওয়া-দাওয়ার মতো ক্ষেত্রে ট্রাম্পের রুচির কথা মাথায় রাখা হয়েছে। আমেদাবাদ ও তাজমহল সফরের পর দিল্লিতে ট্রাম্পের থাকা স্মরণীয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টদের মতো ট্রাম্পও দিল্লিতে আইটিসি মৌর্য হোটেলে থাকবেন। এই পাঁচতারা হোটেল দারুণ আকর্ষণীয়। আমেদাবাদ ও তাজমহল সফরের পর ট্রাম্প সপরিবারে দিল্লিতে এসে থাকবেন। মার্কিন রাষ্ট্রপতির রাত্রিবাসের জন্য মৌর্য হোটেলের প্রেসিডেন্সিয়াল ফ্লোরে চাণক্য স্যুইট বুক করা হয়েছে। জানা গেছে, চাণক্য স্যুইটে একটি রাত থাকার ভাড়া ৮ লক্ষ টাকা। চাণক্যপুরীতে ৪৬০০ বর্গফুট জায়গা ঘিরে গড়ে উঠেছে চাণক্য স্যুইট। এতে রয়েছে বিশেষ দরজা, দ্রুতগতির এলিভেটর ও অতিথিদের সুরক্ষার জন্য অত্যাধুনিক কন্ট্রোল রুম। জানালার কাঁচ বুলেট প্রুফ। স্যুইটে রয়েছে দুটি রুম এবং একটি বড় লিভিং রুম, ১২ সিটার ডাইনিং রুমের সঙ্গে ছোট স্পা অন্যতম আকর্ষণ। প্রেসিডেন্সিয়াল স্যুইটে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করার বিশেষ ব্যবস্থাও রয়েছে।ঐতিহ্য তুলে ধরতে স্যুইটের দেওয়ালে রয়েছে তায়েব মেহতার আঁকা ছবি। হোটেলে চেক-ইন করার পর ট্রাম্প পরিবারকে ভারতীয় প্রথায় স্বাগত জানানো হবে। ভেতরে প্রবেশের পর তাঁকে দেওয়া হবে ফুল দিয়ে তৈরি রঙ্গোলি। আমেরিকার প্রেসিডেন্টের পরিবারের জন্য থাকছে খাওয়ার-দাওয়ার বিশেষ ব্যবস্থা। হোটেলে যে জায়গায় ট্রাম্প ভোজ সারবেন তার নাম বুখারা রেস্তোঁরা। মেনুতে কী থাকছে, সে ব্যাপারে অবশ্য বিশেষ কোনও তথ্য জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, প্রেসিডেন্টের খাবারের জন্য একটি বিশেষ প্লেটে থাকছে ভারতীয় মিষ্টি। এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বারাক ওবামার সফরের সময়ও বিশেষ প্লেট আকর্ষণের কেন্দ্রে ছিল। সেইসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের রুচি অনুয়ায়ী খাওয়া-দাওয়ার ব্যবস্থার কথা মাথায় রাখা হয়েছে। এই হোটেলে এর আগে কিং আবদুল্লা, ভ্লাদিমির পুতিন, ব্রুনেইয়ের সুলতান, টনি ব্লেয়ারের মতো নেতারা এই হোটেলে রাত্রিবাস করেছেন। জানা গেছে, ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডিকে স্বাগত জানানোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget