এক্সপ্লোর

Partha Chatterjee: এসএসসি দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে ফের স্বস্তি পার্থর

ssc scam: এসএসসি-দুর্নীতি মামলায় স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়।

সৌভিক মজুমদার, কলকাতা: এসএসসি-দুর্নীতি মামলায় স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই দফতরে হাজিরার নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল ডিভিশন বেঞ্চ।  আরও ৪ সপ্তাহ বাড়ল স্থগিতাদেশের মেয়াদ।

কতটা স্বস্তি:
SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই দফতরে হাজিরার নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আরও ৪ সপ্তাহ বাড়ল স্থগিতাদেশের মেয়াদ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআই কোনও পদক্ষেপ নিতে পারবে না। ১৩ মে পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত সিঙ্গল বেঞ্চেও এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলার কোনও শুনানি ১৩ মে পর্যন্ত হবে না। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মোট ছটি মামলার ক্ষেত্রে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সবকটির ক্ষেত্রেই একই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। মঙ্গলবারই একদিনের জন্য এই নির্দেশ দিয়েছিল ওই ডিভিশন বেঞ্চ। এবার সেই নির্দেশই চার সপ্তাহের জন্য বহাল হল।    

আইনজীবী দ্বীপায়ন কুণ্ডু বলেন, '১৩ মে সকাল সাড়ে দশটায় ফের শুনানি হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। গ্রুপ সি , গ্রুপ ডি, নবম ও দশম শ্রেণির সবকটি মামলায় স্থগিতাদেশ থাকল। সিঙ্গল বেঞ্চও কোনও নির্দেশ দিতে পারবে না এতদিন।'

এর আগে কী হয়েছিল?
সোমবার গ্রুপ-D নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি। তার প্রেক্ষিতে গতকাল বিকেলের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মঙ্গলবারই ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। বুধবার সকাল সাড়ে দশটায় ফের শুনানির দিন দেওয়া হয়। সেইমতো এদিন শুরু হয় শুনানি। তারপরে এই রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।  

আরও পড়ুন: হাঁসখালিকাণ্ডে পাঁচ সদস্যের 'ফ্যাক্ট ফাইন্ডিং টিম' পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সেরা শিরোনাম

Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget