এক্সপ্লোর

ফের বড়সড় ভাঙনের মুখে প্রদেশ কংগ্রেস, তৃণমূলে যোগ দিতে পারেন দলের পাঁচ বিধায়ক

কলকাতা: ফের বড়সড় ভাঙনের মুখে প্রদেশ কংগ্রেস! সূত্রের খবর খুব তাড়াতাড়ি তৃণমূলে যোগ দিতে পারেন আরও ৫ কংগ্রেস বিধায়ক। এরমধ্যে তিনজন মুর্শিদাবাদের, দু’জন মালদার। তৃণমূল সূত্রে খবর, মুর্শিদাবাদের তিন বিধায়ক মইনুল হক, আবু তাহের খান এবং আখরুজ্জামান কংগ্রেস ছেড়ে শাসক দলে যোগ দিতে চলেছেন। এছাড়াও মালদার দুই বিধায়ক সমর মুখোপাধ্যায় এবং সাবিনা ইয়াসমিনও কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখাতে চলেছেন। তৃণমূল সূত্রে খবর, এই পাঁচজন বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে চিঠি দিয়ে তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। ২ জুলাই বহরমপুরে তৃণমূলের সভায় কিংবা ২১ জুলাই শাসক দলের সমাবেশে এই পাঁচ কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন। আগেই কংগ্রেসের ১১জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। এই পাঁচজন গেলে সংখ্যাটা বেড়ে হবে ১৬। কংগ্রেসের প্রতীকে ৪৪জন ২০১৬-র বিধানসভা নির্বাচনে জিতেছিল। এরমধ্যে নোয়াপাড়ার বিধায়ক মধুসূদন ঘোষের মৃত্যু হয়। তারপর সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া তৃণমূলে চলে যান। সংখ্যাটা কমে দাঁড়ায় ৪২। এরমধ্যে ১৬জন চলে গেলে, কংগ্রেসের আর থাকবে ২৬জন বিধায়ক। দলবদলের ধাক্কায় কংগ্রেসের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুর্শিদাবাদে। সেই তুলনায় এখনও পর্যন্ত মালদায় কংগ্রেসের গড় অটুট থাকলেও, সম্প্রতি সেখানেও কংগ্রেস ভাঙানোর ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে কংগ্রেস তিনটি জেলায় শক্তিশালী ছিল-- মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। ২০১৬-র পর থেকেই এই তিনটি জেলায় কংগ্রেসকে ভাঙানোর টার্গেট করেছে তৃণমূল। সেই অভিযানে সাফল্যেরও মুখ দেখেছে তারা। অধীরের সাম্রাজ্য এখন বিপন্ন। যে ক’জন এখনও কংগ্রেসে আছেন, তার মধ্যে অন্যতম মনোজ চক্রবর্তীর দাবি, তিনি কংগ্রেসে ছিলেন, আছেন। সূত্রের খবর, এখনও মালদাতেও কংগ্রেসে ভাঙন প্রায় অবশ্যম্ভাবী। কিন্তু, তাৎপর্যপূর্ণ বিষয় হল, শিবির বদললালেও কংগ্রেস বিধায়করা কিন্তু এখনও খাতায় কলমে তৃণমূলে যোগ দেননি। কারণ, এমনটা করলে তাদের বিধায়ক পদ খারিজ হয়ে যাবে। তাই তৃণমূলের পতাকা হাতে মঞ্চ আলো করলেও, আনুষ্ঠানিকভাবে তাঁরা এখনও বলতে নারাজ যে, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'আপনাদের ভুগতে হবে', পার্ক সার্কাসের ঘটনা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর
'আপনাদের ভুগতে হবে', পার্ক সার্কাসের ঘটনা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর
Suvendu Adhikari : 'নিজের বুথে জিততে পারেন না, আপনার রাজনৈতিক দিন শেষ', মমতাকে নিশানা শুভেন্দুর
'নিজের বুথে জিততে পারেন না, আপনার রাজনৈতিক দিন শেষ', মমতাকে নিশানা শুভেন্দুর
Janatar Darbar : কথা মতোই কাজ, জনতার দরবার শুরু মুখ্যমন্ত্রীর; কোথায় শুনলেন মানুষের অভাব-অভিযোগ ?
কথা মতোই কাজ, জনতার দরবার শুরু মুখ্যমন্ত্রীর; কোথায় শুনলেন মানুষের অভাব-অভিযোগ ?
TMC Councillor Arrested : মাথাভাঙায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, বললেন 'নতুন সরকারের উপহার পেলাম'
মাথাভাঙায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, বললেন 'নতুন সরকারের উপহার পেলাম'

ভিডিও

Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget