এক্সপ্লোর

বিজেপিতে যোগদান ঘিরে জল্পনার মধ্যেই মুকুলকে ‘দক্ষ সংগঠক’ বললেন বাবুল সুপ্রিয়

কলকাতা:  তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া রাজ্যসভা সাংসদ মুকুল রায়ের বিজেপিতে যাওয়া নিয়ে জোরদার জল্পনা চলছে। এরইমধ্যে মুকুলের সাংগঠনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তবে মুকুল বিজেপিতে যোগ দেবেন কিনা, এই প্রশ্নের উত্তরে সরাসরি কিছু বলতে অস্বীকার করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের হাইকম্যান্ড। এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। তাঁর কাছে কোনও খবরও নেই বলে দলের বৈঠকের পর জানিয়েছেন বাবুল। কেন্দ্রীয়মন্ত্রী বলেছেন, মুকুল ভালো সংগঠক। সাংগঠনিক দক্ষতার জন্যই তিনি পরিচিত। তৃণমূল ছেড়ে বেরিয়ে আসার পর মুকুল বিজেপিতে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা চলছে। যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কয়েকদিন আগে বলেছিলেন, তাঁর কাছে এ ব্যাপারে কোনও খবর নেই। একইসঙ্গে তিনি স্বীকার করে নিয়েছিলেন যে, নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ রাজ্য বিজেপির সদর দফতরে দলের নেতারা বৈঠকে মিলিত হন। বৈঠকে রাজ্যে বিজেপির সংগঠন সংক্রান্ত বিভিন্ন ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়। তবে শুধু সংগঠন নয়, মুকুলের প্রসঙ্গও বিজেপির বৈঠকে উঠে আসে বলে দলীয় সূত্রে জানা গেছে। কয়েকজন নেতা মুকুলকে বিজেপিতে নেওয়ার ব্যাপারে তাঁদের তীব্র আপত্তির কথা জানিয়েছেন। একদা তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত মুকুল গত ২৫ সেপ্টেম্বর জানান যে, দুর্গা পুজোর পর তিনি দল ছাড়বেন। এরপরই তৃণমূল তাঁকে দলবিরোধী কাজের জন্য ছয় বছরের জন্য সাসপেন্ড করে। তৃণমূলের এক সময়ের নম্বর ২ নেতা গত কয়েকমাস ধরেই দলের সঙ্গে দূরত্ব বজায় রাখছিলেন। দলের সাংগঠনিক কাঠামোর সংস্কারের সময় মুকুলকে সহ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

সেরা শিরোনাম

Baghajatin Fire Incident: ভোররাতে বাঘাযতীন মার্কেটে দাউদাউ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান, পুজোর মধ্যে সর্বস্বান্ত বহু ব্যবসায়ী
Baghajatin Fire Incident: ভোররাতে বাঘাযতীন মার্কেটে দাউদাউ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান, পুজোর মধ্যে সর্বস্বান্ত বহু ব্যবসায়ী
News Live Blog : ভোররাতে বাঘাযতীন মার্কেটে অগ্নিকাণ্ড, পুজোর মধ্যে রাতারাতি সর্বস্বান্ত বহু ব্যবসায়ী
ভোররাতে বাঘাযতীন মার্কেটে অগ্নিকাণ্ড, পুজোর মধ্যে রাতারাতি সর্বস্বান্ত বহু ব্যবসায়ী
MD Salim On Durga Puja 2026: দুর্গাপূজা নিয়ে 'অবমাননাকর মন্তব্য', মহম্মদ সেলিমের নামে থানায় দায়ের হল অভিযোগ
দুর্গাপূজা নিয়ে 'অবমাননাকর মন্তব্য', মহম্মদ সেলিমের নামে থানায় দায়ের হল অভিযোগ
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget