এক্সপ্লোর

বসিরহাট রাজনৈতিক সংঘর্ষ: গৃহহীনদের সঙ্গে ত্রাণশিবিরে সাক্ষাৎ বাম-কংগ্রেস নেতাদের

বসিরহাট (উত্তর ২৪ পরগনা): ভোট পরবর্তী হিংসায় বসিরহাটের পানিগোবরা গ্রামের বহু মানুষ আজও ঘরছাড়া। সহায়-সম্বলহীন বিরোধীরা, গৃহহীন শাসকও। দুর্গতদের তালিকায় সিপিএমের পাশাপাশি রয়েছে তৃণমূল সমর্থকরাও। ক্ষতিগ্রস্তদের অনেকেই আশ্রয় নিয়েছেন পাশের গ্রাম রাজবেড়িয়ার এই ত্রাণ শিবিরে। এদিন সেখানে যান বিরোধী দলনেতা এবং সিপিএমের পরিষদীয় দলনেতা। ছিলেন বাম ও কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়কও। ভোটে ভরাডুবি হলেও, জোট এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সিলমোহর দিয়েছে কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব। ঠিক হয়েছে কাঁধে কাঁধ মিলিয়েই ভোট পরবর্তী হিংসার মোকাবিলা করবে দু’দল। সেইমতো বৃহস্পতিবার একসঙ্গে বসিরহাট গেলেন আব্দুল মান্নান, সুজন চক্রবর্তীরা। সেখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে বিরোধী দলনেতা মান্নান বলেন, এটা ভাবা যায় না, ভোটের পর হিংসা হবে! এত মানুষ ত্রাণ শিবিরে। এরা আতঙ্কিত। পুলিশ-প্রশসন নির্বিকার। কতদিন এরকম চলবে? ঘরছাড়াদের ঘরে ফেরাতে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে বলে দাবি করেছে সিপিএম নেতৃত্ব। সিপিএমের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, আরও ৪ রাজ্যে তো ভোট হয়েছে। যারা এখানে আছে, তারা তো গ্রামের নিরীহ মানুষ। প্রশাসন হস্তক্ষেপ করুক। গ্রামে শান্তি ফিরুক, কতদিন এখানে থাকবে। যদিও তৃণমূলের দাবি, এলাকার পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে। হিংসা বিধ্বস্ত এলাকায় যাওয়ার জন্য বিরোধী নেতাদের সমালোচনা করেছে তারা। তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ওরা ওখানে গিয়ে ঠিক করেনি। পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমরাও গিয়েছিলাম। কিন্তু ভিতরে ঢুকিনি। ত্রাণ শিবির পরিদর্শনের পর হিংসা বিধ্বস্ত পানিগোবরা গ্রামে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেন বাম ও কংগ্রেস নেতৃত্ব। কিন্তু ওই গ্রামে ১৪৪ ধারা থাকায় অনুমতি দেয়নি পুলিশ।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget