এক্সপ্লোর

Suvendu Adhikari: রং গেরুয়া, কাঁথিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় বদলে হল ‘শুভেন্দুবাবুর সহায়তা কেন্দ্র’

"ত্যাগের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে গেরুয়া রংকে", বলেছেন শুভেন্দু ঘনিষ্ঠ নেতা কণিষ্ক পণ্ডা

পূর্ব মেদিনীপুর: অধিকারী গড় কাঁথিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় বদলে হল ‘শুভেন্দু বাবুর সহায়তা কেন্দ্র’। আর তাৎপর্যপূর্ণ ভাবে এই সহায়তা কেন্দ্রের নতুন রং হল গেরুয়া।

রাতারাতি এই রং বদলকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। এই ইউনিয়নের দায়িত্বে থাকা শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক পণ্ডা বলেন, ত্যাগের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে গেরুয়া রংকে। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর সৌজন্যে আজ থেকে সাধারণ মানুষের জন্য খোলা হল সহায়তা কেন্দ্র।

এই নিয়ে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটর অখিল গিরি বলেন, দলীয় নির্দেশ মেনে আমরা কর্মসূচি করছি। কে বা কারা পার্টি অফিসের রং বদল করছে খোঁজ নিয়ে দেখব।

অন্যদিকে, গতকাল বঙ্গধ্বনি যাত্রা ঘিরে হলদিয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শুভেন্দু অনুগামী বলে পরিচিত পুর প্রধানের বক্তৃতা চলাকালীন দলীয় কর্মীদের বিক্ষোভ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে শুক্রবার থেকে সূচনা হয়েছে নতুন কর্মসূচি ‘বঙ্গধ্বনি’-র। হলদিয়ায় সেই কর্মসূচির প্রচারে সুতাহাটা থেকে মঞ্জুশ্রী মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলের পর মঞ্জুশ্রী মোড়ে দলীয় সভায় বেরিয়ে পড়ে দ্বন্দ্বের ছবি।

দুর্নীতির অভিযোগে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন পুরপ্রধান শ্যামল আদক। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধাংশু মণ্ডল, সহ সভাপতি দেবপ্রসাদ মণ্ডল, যুব সভাপতি আসগর আলি সহ অন্যান্য নেতার।

হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দেবপ্রসাদ মণ্ডল শ্যামল আদক শুভেন্দু অনুগামী বলে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। তাই সাধারণ কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ।

গতকাল বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি উপলক্ষ্যে হলদিয়া শহরে মিছিল করে তৃণমূল। মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন হলদিয়া পুরসভার পুরপ্রধান শ্যামল আদক। জেলা রাজনীতিতে শুভেন্দু অনুগামী বলে পরিচিত ওই নেতাকে মঞ্চে দেখে আপত্তি জানান তৃণমূল কর্মীদের একাংশ।

সম্প্রতি পুর ও নগরোন্নয়নমন্ত্রীর বৈঠক করেন শ্যামল আদক। গতকাল দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পর কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন ওই নেতা। পুরপ্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এ নিয়ে ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে রাজি না হলেও পুরপ্রধানের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হেনস্থা করার জন্য এমন পরিবেশ তৈরি করা হয়। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন তিনি।

ঘটনাকে ঘিরে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। এরা নিজেরাই গণ্ডগোল করে শেষ হয়ে যাবে। মানুষ সব বুঝতে পারছে। ২০২১-এ বিজেপি ক্ষমতায় আসবে।

শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে রাজ্য-রাজনীতিতে। তার মধ্যে তাঁর অনুগামী বলে পরিচিত পুরপ্রধানকে হেনস্থার ঘটনা তৃণমূল শিবিরের অস্বস্তি বাড়াবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget