এক্সপ্লোর

জিয়াগঞ্জ অপহরণকাণ্ড: কংগ্রেস ছেড়ে তৃণমূলে পঞ্চায়েত সমিতির সদস্য

মুর্শিদাবাদ:  যাঁকে অপহরণের অভিযোগ তুলে মুর্শিদাবাদে আন্দোলনে নেমেছিল কংগ্রেস, সেই তিনিই প্রায় ৪৮ ঘণ্টা পর সামনে এলেন! অদশ্য হওয়ার আগে পর্যন্ত ছিলেন পাক্কা কংগ্রেসি! আর্বিভূত হওয়ার পর হয়ে গেলেন তৃণমূল! গত দু’দিন ধরে জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য উত্তম সাহার খোঁজ মিলছিল না। অপহরণের অভিযোগ তোলে তাঁর পরিবার। দলীয় নেতার অন্তর্ধানের নেপথ্যে তৃণমূলের হাত থাকার অভিযোগ তুলে আন্দোলন শুরু করে কংগ্রেস। যদিও রবিবার দুপুরে হঠাৎই লালবাগে তৃণমূলের দলীয় কার্যালয়ে দেখা মেলে উত্তম সাহার! এরপরই জার্সি বদল। দলত্যাগী কংগ্রেস নেতা উত্তম সাহা নিজ মুখে এদিন ঘোষণা করেন, আমি অপহৃত হইনি, এক আত্মীয়র বাড়িতে ছিলাম। উন্নয়নের স্বার্থেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি, অপহরণ করার পর চাপ দিয়ে উত্তম সাহাকে দলে টেনেছে তৃণমূল। ৪ দিন আগে তিনি আস্থা ভোটে কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন। এই ক’দিনে এমন কিছুই হয়নি, যে তিনি দলবদল করতে পারেন। কংগ্রেসের অভিযোগ অস্বীকার করে মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতির ছেলে সৌমিক হোসেনের পাল্টা দাবি, আমরা অপহরণের রাজনীতি করি না। কংগ্রেসই অপহরণের নাটক সাজিয়েছিল। উত্তম সাহা স্বেচ্ছায় তৃণমূলে এসেছে। জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ২৪টির মধ্যে বামেদের ছিল ১৬টি এবং ৮টি আসন ছিল কংগ্রেসের। সম্প্রতি, ৭ কর্মাধ্যক্ষ-সহ বাম ও কংগ্রেস ১০ পঞ্চায়েত সমিতি সদস্য তৃণমূলে যোগ দেন। এরপর দলত্যাগী ওই ৭ কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বাম ও কংগ্রেস। ১৪টি ভোট পেয়ে আস্থা ভোটে জিতে যায় জোট। এরপরই কংগ্রেসর পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম সাহাকে অপহরণের অভিযোগ ওঠে।

সেরা শিরোনাম

Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget