এক্সপ্লোর

গণনার প্রাক্কালে রাজ্যজুড়ে হিংসা, খুন কং কর্মী, উদ্ধার বোমা

কলকাতা: ফল ঘোষণার পর রাজ্যজুড়ে অশান্তির আশঙ্কা করছেন অনেকেই। তার আগেও রাজ্য রাজনীতিতে সন্ত্রাসের ছায়া! মালদায় নৃশংসভাবে খুন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য! কলকাতা, আমডাঙায় ফের উদ্ধার তাজা বোমা! খেজুরিতে সিপিএম কর্মী খুনে গ্রেফতার ২। মঙ্গলবার রাতে কালিয়াচকের নবীনগর গ্রামে বাড়ির কাছ থেকে স্থানীয় পঞ্চায়েতের কংগ্রেস সদস্য সিরাজুল আলির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পেশায় ব্যবসায়ী ওই কংগ্রেস নেতাকে তাঁর বন্ধু রুহুল শেখ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে পরিবারের দাবি। এরপর থেকেই খোঁজ মিলছিল না সিরাজুলের। অভিযুক্ত রুহুলকে আটক করেছে পুলিশ। কংগ্রেসের কালিয়াচক এক নম্বর ব্লকের সভাপতি আব্দুল রহমানের অভিযোগ, শাসকদল-আশ্রিত দুষ্কৃতীরাই এই খুনের সঙ্গে জড়িত। যদিও তৃণমূল জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেনের পাল্টা দাবি,  ব্যবসায়িক বিবাদের জেরেই এই খুন। দলীয় নেতা খুনে জড়িতদের গ্রেফতারের দাবিতে বুধবার কালিয়াচক থানা ঘেরাও করে কংগ্রেস। ভোট গণনার আগে অশান্তির আঁচ কলকাতাতেও! এদিন ট্যাংরার একটি ক্লাব থেকে ৮টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ক্লাবটিতে জনা পঞ্চাশেক পড়ুয়া নিয়ে স্কুল চালায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বোমা উদ্ধারের পর কিছুক্ষণ পরেই এদিন স্কুলে আসে পড়ুয়ারা। বোমা উদ্ধারের ঘটনায় ক্লাবের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। কী কারণে ক্লাবে বোমা মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উত্তর ২৪ পরগনার আমডাঙাতেও এদিন দু’ব্যাগ বোমা উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, বর্ধমানের ভাতারের মোহনপুরে সিপিএম-তৃণমূল সংঘর্ষের ঘটনায় এখনও গ্রেফতার হয়নি কেউ। অভিযোগ, সোমবার রাতে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা কয়েকজন সিপিএম সমর্থকের বাড়িতে ভাঙচুর চালায়। বোমাবাজি হয়। গুলি চলে বলেও সিপিএমের দাবি। ঘটনার পর পুলিশ এলেও, মঙ্গলবার সকাল থেকে ফের ভাঙচুর ও বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, ভাঙচুরের সময় গ্রামের বাইরে দাঁড়িয়েছিল পুলিশ। হার নিশ্চিত জেনেই হামলা বলে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে সিপিএম ও তৃণমূল।

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget