এক্সপ্লোর

Khidirpore: কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত খিদিরপুরের আবাসন, রাজ্যে বাড়ছে উদ্বেগ

Containment Zone: খিদিরপুরের আইডিয়াল আবাসনকে চিহ্নিত করা হল কনটেনমেন্ট জোন হিসাবে। ৭৮ নম্বর ওয়ার্ডের আইডিয়াল আবাসন চিহ্নিত হয়েছে।

কলকাতা: বাংলাতেই প্রবলবেগে বাড়ছে করোনাভাইরাস (Coroanvirus)। রাজ্যে একদিনে ৬ হাজার ৭৮ জন করোনা আক্রান্ত, ১৩ জনের মৃত্যু হয়েছে। খিদিরপুরের আইডিয়াল আবাসনকে চিহ্নিত করা হল কনটেনমেন্ট জোন হিসাবে। ৭৮ নম্বর ওয়ার্ডের আইডিয়াল আবাসন চিহ্নিত হয়েছে। আবাসনে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। চলছে স্যানিটাইজেশনের কাজ পিপিই পরে কাজ করছেন পুরসভার কর্মীরা। 

কলকাতায় (Kolkata) একদিনে ২৮০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ জনের। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। সেখানে একদিনে ১ হাজার ৫৭ জন সংক্রমিত হয়েছেন। ৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) একদিনে ২৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, ২ জনের মৃত্যুর খবর এসেছে। গতকালের চেয়ে বাড়ল মৃত্যু। রাজ্য স্বাস্থ্য় দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৩ জনেক। তবে গতকালের তুলনায় সামান্য কমল সংক্রমণ। 

ব্যারাকপুর পুরসভা এলাকায় গত তিনদিনে ৩০ জনেরও বেশি করোনা আক্রান্ত।  ১৭টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। যাঁদের বাড়িতে করোনা আক্রান্ত রয়েছেন, তাঁদের বাড়ির লোককে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। যে কোনও সাহায্যের প্রয়োজনে ফোন নম্বর দেওয়া হয়েছে বাসিন্দাদের।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।  দিন কয়েক আগে করোনা আক্রান্ত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন উডল্যান্ডস হাসপাতালে। আজ তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তবে হাসপাতাল সূত্রে খবর, এখনও কিছুটা শারীরিক দুর্বলতা থাকলেও আগের থেকে অনেকটাই ভাল আছেন মন্ত্রী।  তাঁকে আরও তিন-চারদিন বাড়িতে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা।

অন্যদিকে, করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য লক্ষ্মীরতন শুক্ল।  রাজের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন হোম আইসোলেশনে রয়েছেন।  সামান্য জ্বর রয়েছে তাঁর বলে সূত্রের খবর।  
এদিকে, কলকাতা পুলিশেও করোনার থাবা।  লালবাজার সূত্রে খবর, যুগ্ম কমিশনার পদমর্যাদার ২ অফিসার, ৬ জন ডেপুটি কমিশনার সহ কলকাতা পুলিশের ৮৩ জন কর্মী করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে ১৬ জন ভর্তি হাসপাতালে।  সিআইডি-তেও ডিআইজি সিআইডি সহ আরও ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget