এক্সপ্লোর

Partial Lockdown In Bengal: চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যজুড়ে আংশিক লকডাউন

বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত, আর দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। আংশিক লকডাউনের আওতা থেকে বাদ ওষুধের দোকান, মুদিখানা।

হাওড়া : করোনা মোকাবিলায় রাজ্যে লাগু হল আংশিক লকডাউন। শুক্রবার বিজ্ঞতি দিয়ে জানানো হয়েছে, আজ থেকেই বন্ধ হচ্ছে শপিং মল, সিনেমা হল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে রেস্তোরাঁ, বিউটি পার্লার, স্পা, জিম, স্যুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্সও। এদিকে, রবিবার ভোটগণনার দিন সব ধরনের জমায়েতে রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে।

আংশিক লকডাউনের নির্দেশিকাতে স্পষ্ট উল্লেখ, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত, আর দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। আংশিক লকডাউনের আওতা থেকে বাদ ওষুধের দোকান, মুদিখানা। হোম ডেলিভারি ও অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও জারি হচ্ছে না কোনও বিধি-নিষেধ।

শুক্রবার বিকেলে নবান্ন থেকে মুখ্যসচিবের সই করা জারি বিজ্ঞপ্তিতে রাজ্য জানিয়েছে, বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী বেশ কিছু বিধি-নিষেধ জারি করা হল। এখন থেকেই এই বিজ্ঞপ্তি বলবৎ করা হল। পরের নির্দেশ জারি না করা পর্যন্ত যে নিয়মাবলী জারি থাকবে।

একঝলকে বিজ্ঞপ্তিতে যা যা বলা হয়েছে-

১) সমস্ত শপিং কমপ্লেক্স, মল, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তোরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা, সুইমিং পুল বন্ধ থাকবে।

(হোম ডেলিভারি ও অনলাইন সার্ভিস জারি থাকবে।)

২) সমস্ত রকম সামাজিক, সাংস্কৃতিক সহ সব ধরণের জমায়েত নিষিদ্ধ।

৩) সমস্ত বাজার-হাট সকাল ৭টা থেকে ১০ ও দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে।

(ওষুধের দোকান ও মুদিখানার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।)

৪) নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটগণনার দিন সমস্ত জমায়েত নিষিদ্ধ। করা যাবে না কোনওরকম বিজয় র‍্যালি, শোভাযাত্রা।

৫) এই বিজ্ঞপ্তির কোনওরকম অন্যথা হলে ২০০৫ সালের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আইনে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


Partial Lockdown In Bengal: চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যজুড়ে আংশিক লকডাউন

গোটা দেশের মতোই বঙ্গেও ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা পরিস্থিতি। পাঁচ, দশ, পনেরোর গণ্ডি ডিঙিয়ে দৈনিক সংক্রমণ কুড়ি হাজারের দিকে ধাবমান। রোজই একাধিক রাজ্যবাসীকে হারাচ্ছি আমরা। এই পরিস্থিতিতে হাসপাতালে বেড পাওয়া নিয়েও তৈরি হয়েছে সংশয়। তাই করোনার চোঙ রাঙানির মাঝে পরিস্থিতি সামলাতে বাধ্য হয়েই আংশিক লকডাউনের পথে হাঁটল রাজ্য।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget