এক্সপ্লোর

Cyclone Jawad: ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় জেলায় জেলায় সতর্কতা জারি

Cyclone Jawad Update: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সপ্তাহান্তেই, বঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

পার্থপ্রতিম ঘোষ, জয়দীপ হালদার ও অলোক সাঁতরা: ঘূর্ণিঝড় (Cyclone) জাওয়াদের সতর্কতা। সপ্তাহান্তে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। যার জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে প্রশাসন। মাইকে চলছে প্রচার। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য রয়েছে বাড়তি সতর্কতা। এদিকে, ফসল বাঁচাতে পশ্চিম মেদিনীপুরে (West Midnapore) ধান ঘরে তোলা শুরু করেছেন কৃষকরা।

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সপ্তাহান্তেই, বঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দুর্যোগের আশঙ্কায় এখন থেকেই সতর্কতামূলক পদক্ষেপ করা শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারের উপকূলবর্তী এলাকায় মানুষদের সচেতন করতে মাইকে চলছে প্রচার। সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদেরও।

ইতিমধ্যেই, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ায় জারি হয়েছে নিষেধাজ্ঞা।  কাকদ্বীপ, ডায়মন্ড হারবারের পাশাপাশি ক্যানিংয়েও চলছে মাইকে প্রচার। ভারী বৃষ্টির পাশাপাশি পূর্বাভাস রয়েছে ঝোড়ো হাওয়া বওয়ারও। এই আবহে পর্যটকদের জন্যও রয়েছে সতর্কবার্তা। পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে শনি থেকে সোমবার পর্যন্ত সমুদ্রের পাড়ে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।  এদিকে, প্রাকৃতিক দুর্যোগে যাতে মাঠের ফসল মাঠেই না মারা যায়, তারও তোরজোড় চলছে।

পশ্চিম মেদিনীপুরের শালবনি, দাসপুর-সহ বিভিন্ন এলাকায় পাকা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত কৃষকরা। অন্যদিকে, মাঠে একবার জল জমে গেলে আর সম্ভব হবে না আলুবীজ পোঁতা। তাই বিপদ বুঝে ধান কাটার পাশাপাশি তড়িঘড়ি আলুবীজ পোঁতাও চলছে জোরকদমে। জেলা প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, কৃষকদের পাশে থাকতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি বলেন, “সবাইকে সতর্ক করা হয়েছে, কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন তাতে যত দ্রুত সম্ভব ফসল তোলা হচ্ছে।’’ এদিকে, দুর্যোগ মোকাবিলায় মোতায়েন করা হয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রস্তুত করা হচ্ছে ত্রাণ শিবিরগুলিও।

আরও পড়ুন: Train Cancel Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আজ থেকে বাতিল আপ-ডাউন মিলিয়ে বাতিল ৫৩টি দূরপাল্লার ট্রেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case:নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'
নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget