এক্সপ্লোর

Train Cancel Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আজ থেকে বাতিল আপ-ডাউন মিলিয়ে বাতিল ৫৩টি দূরপাল্লার ট্রেন

শুক্রবার বাতিল করা হয়েছে হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল।

কলকাতা: ওড়িশা(Odisha)-অন্ধ্র (Andhrapradesh) উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। তার জেরে আজ থেকে শনিবার পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে বাতিল ৫৩টি দূরপাল্লার ট্রেন (Train)। শুক্রবার বাতিল করা হয়েছে হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, ভাস্কো-দা-গামা-হাওড়া এক্সপ্রেস, তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস। 

হেমন্তে শীতের আমেজে কাঁটা নিম্নচাপ (Depression)। শক্তি বাড়িয়ে কালই তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। শনিবার উত্তর-পশ্চিমে সরে তা অবস্থান করবে উত্তর অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের প্রভাবে কাল থেকেই রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টি হবে হাওড়া (Howrah) ও কলকাতাতেও (kolkata)। কাল থেকে রবিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। শনিবার সকালে উত্তর অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা। এর প্রভাবে সপ্তাহান্তে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে শনিবার। বইবে ঝোড়ো হাওয়া। রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টি হবে হাওড়া ও কলকাতাতেও। সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি। পাশাপাশি, কাল থেকে রবিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।

ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় শুরু হয়েছে প্রস্তুতি। শনিবার থেকে সোমবার পর্যন্ত পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুরে পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে এনডিআরএফ ও এসডিআরএফকে। ত্রাণ শিবিরগুলিকেও প্রস্তুত করা হচ্ছে। আজ সন্ধের মধ্যে মত্স্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। যে সমস্ত মত্স্যজীবী গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁদের কাছাকাছি কোনও দ্বীপে আশ্রয় নিতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ে ফসলের ক্ষতি আটকাতে কৃষকদের উদ্দেশ্যেও সতর্কবার্তা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। 

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনাতেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমায় মোতায়েন থাকছে এনডিআরএফের ২টি করে দল। কাকদ্বীপে উপকূলবর্তী এলাকায় মাইকে সতর্কতামূলক প্রচার শুরু করেছে ব্লক প্রশাসন। নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ত্রাণ শিবিরগুলিকেও তৈরি রাখা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
NEET Protest In Kolkata: “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
“মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, দাবি NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের
CM Suevndu Adhikari NCPI Meet: রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল

ভিডিও

Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, ১১০০ বিঘা সরকারি খাস জমি দখলের অভিযোগ
Abdur Rahim Baksi | জমি দখলের অভিযোগ কালীঘাট তৃণমূল-এর আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে | TMC news
Medical Council | দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, অবশেষে মেডিক্যাল কাউন্সিলে 'নিয়োগ' | ABP Ananda LIVE
TMC News: এবার কি বিজেপিতে মিশছেন তৃণমূল ত্যাগী NCPI সাংসদরা? ABP Ananda Live
Suvendu Adhikari | কালকের বৈঠক বাতিল, আজই মুখ্যমন্ত্রী-সুদীপ সাক্ষাৎ | Sudip Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget