এক্সপ্লোর

"ইডি-ই খুঁজে বের করবে তৃণমূল নেতাদের সম্পত্তি, সবাইকে জেলের ভাত খেতে হবে", চা-চক্রে হুঁশিয়ারি দিলীপের

প্রশান্ত কিশোরকে খোঁচা দেওয়ার পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি কটাক্ষ করেন বাম-কং জোটকেও

কলকাতা: বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে রাজ্যে ইতিমধ্যেই চলে এসেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। একই সঙ্গে কলকাতায় এলেন মোদি-অমিত শাহর আরেক সেনাপতি সুনীল দেওধর। মঙ্গলবার রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন দুজন।

তার আগে এদিন সকালে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন দিলীপ। সকালে চা-চর্চায় যোগ দিতে গিয়ে তাঁর হুঁশিয়ারি, ইডি দিয়ে তৃণমূল নেতাদের সম্পত্তি খুঁজে বের করে সকলকে জেলের ভাত খাওয়ানো হবে।

এদিন চিংড়িঘাটার চা-চর্চায় দিলীপ বলেন, কেন্দ্রীয় বাহিনী এনে রাজ্যে ভোট হবে। পুলিশকে ধারে-কাছে ঘেঁষতে দেওয়া হবে না। এরসঙ্গেই তিনি যোগ করেন, ইডি-ই খুঁজে বের করবে তৃণমূল নেতাদের সম্পত্তি। সবাইকে জেলের ভাত খেতে হবে।

পাশাপাশি, খোঁচা দেন তৃণমূলের পোল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকেও। বলেন, বিজেপি ভাড়াটে সৈন্য নিয়ে কাজ চালায় না। এদিন ইকো পার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তথ্য প্রযুক্তির উপর বিশেষভাবে জোর দেয় বিজেপি। সেই কারণেই অমিত মালব্যর রাজ্যে আগমন।

বেকার যুবকদের মোটরবাইক দেওয়া নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি। বলেন, ২ লক্ষ বেকারের হাতে মোটরবাইক তুলে দেওয়া হচ্ছে, কিন্তু তেলের খরচ কে জোগাবে? কর্মসংস্থানের উপর জোর না দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে।

এদিন একাধিক জায়গায় চা-চর্চায় অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি। রুবি মোড়ে তেমনই আরেকটি চর্চায় বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ করে দিলীপ বলেন, বাংলায় জোটের সম্ভাবনা নেই, মানুষ বিজেপিকে চাইছে। কংগ্রেসের কোনও ভবিষ্যৎ নেই।

প্রসঙ্গত, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ দ্বিতীয় দফার বৈঠকে বসতে চলেছে বাম-কংগ্রেস। সূত্রের খবর, বৈঠকে আলোচনা হবে বিধানসভা ভোটে আসন ফর্মুলা নিয়ে।

জোটের বৈঠকের আগে নিজেদের মধ্যে আলোচনায় বসবে বামফ্রন্ট। পাশাপাশি, সংখ্যালঘুদের মন বুঝতে বৈঠকের আগে আজ ফুরফুরা শরিফে যাচ্ছেন অধীর চৌধুরী ও আবদুল মান্নান। এর আগে পুজোর মধ্যে আলোচনায় বসেন বাম ও কংগ্রেস নেতারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Infiltration: অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের , 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের, 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
West Bengal Government Job Vacancy: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য, 'এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে..'
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য, 'এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে..'
Falta Repoll 2026: ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
Weather Update: তীব্র গরম ও হাসফাঁস থেকে মুক্তি, ৪০-৫০ কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া, আজ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে ! কী বলছে IMD ?
তীব্র গরম ও হাসফাঁস থেকে মুক্তি, ৪০-৫০ কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া, আজ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে ! কী বলছে IMD ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget