এক্সপ্লোর

Howrah: সাঁতরাগাছি ব্রিজ থেকে রেলিং ভেঙে ঝিলে পড়ে গেল লরি

কলকাতা থেকে সাঁতরাগাছি ব্রিজে ওঠার সময় দুর্ঘটনা

সুনীত হালদার, সাঁতরাগাছি: সাঁতরাগাছি ব্রিজ থেকে রেলিং ভেঙে ঝিলে পড়ে গেল লরি। কলকাতা থেকে সাঁতরাগাছি ব্রিজে ওঠার সময় দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, লরিটি কলকাতা থেকে সাতরাগাছি ব্রিজে উঠেছিল সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মেরে নিচে পড়ে যায়। ড্রাইভার ও খালাসীর কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছয় জগাছা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরাও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান লরিটি ব্রেক ফেল করলে দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। 

ভোর ৪টে নাগাদ কলকাতা থেকে সাঁতরাগাছি ব্রিজে ওঠার সময় দুর্ঘটনা ঘটে। এদিন প্রথমে ব্রিজে ওঠার সময় বাঁদিকের রেলিংয়ে ধাক্কা মারে, এরপর ডানদিকে ধাক্কা মেরে ৫০ ফুট নীচে ঝিলে পড়ে যায়। লরিটি পড়তে দেখে সঙ্গে এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়ে দমকলকে খবর দেয়। ইতিমধ্যেই হাইড্রোলিক ক্রেনের সাহায্যে ঝিল থেকে লরি তোলা হয়েছে। দমকলের পক্ষ থেকে ডুবুরি নামানো হয়। চালক এবং খালাসির সন্ধান করা হয়। কিন্তু কাউকেই পাওয়া যায়নি। এদিকে ব্রিজের ওপরে দু জোড়া চটি মিলেছে। ফলে প্রাণ বাঁচাতে চালক ও খালাসি লরি থেকে ঝিলে ঝাঁপ দিয়েছেন কিনা, তাও খতিয়ে দেখছে জগাছা থানার পুলিশ। ঝিলে মিশেছে প্রচুর পরিমাণে রাসায়নিক। ফলে ঝিলের জল দূষিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিন এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ কোনা এক্সপ্রেসওয়েতে বন্ধ ছিল যান চলাচল। হাওড়াগামী লেনে যানজট তৈরি হয়। 

হাওড়া শহরে দুর্ঘটনা কমাতে চলতি বছর এপ্রিল মাসে হাওড়া সিটি পুলিশ নতুন উদ্যোগ নিয়েছে। দুর্ঘটনা কমাতে কার্টুনকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করে তারা। যেহেতু ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় কার্টুন, তাই ছোট ছোট কার্টুন ফিল্মের ক্লিপ তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে। ট্রাফিক নিয়ম নিয়ে সচেতনতা বাড়লে দুর্ঘটনা কমতে পারে বলে এই উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সচেতনতার যে লেশ মাত্র নেই তা এই ঘটনা থেকেই স্পষ্ট বলে মত স্থানীয়দের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
Suvendu Adhikari: ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget