এক্সপ্লোর

Green Crackers: সবুজ বাজি ছাড়া অন্য বাজি ফাটলে কোথায় জানাবেন?

Kolkata Police Guidelines on Kali Puja: কলকাতা পুলিশের তরফে জানান হয়েছে, "দীপাবলি উৎসবে সন্ধ্যা ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘণ্টার জন্য সবুজ আতসবাজি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে।

কলকাতা: কালীপুজোয় রাত ৮টা থেকে রাত ১০টা অবধি পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশই চূড়ান্ত, এমনটাই বুধবার জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে নিষিদ্ধ বাজির ব্যবহার রুখতে রাজ্যকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত। এই প্রেক্ষাপটে কলকাতা পুলিশের তরফেও জারি করা হল নির্দেশিকা। 

সেখানে বলা হয়েছে, "মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ২০২১ সালে শুধুমাত্র অনুমোদিত 'সবুজ বাজি' (গ্রিন ক্র্যাকার্স) ব্যতীত পশ্চিমবঙ্গে সমস্ত ধরনের আতশবাজি আমদানি, ক্রয়, বিক্রয়, মজুত এবং ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।" পাশাপাশি বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। কলকাতা পুলিশের তরফে জানান হয়েছে, "দীপাবলি উৎসবে সন্ধ্যা ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘণ্টার জন্য সবুজ আতসবাজি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। ছট পুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ২ ঘণ্টার জন্য এই বাজিতে ছাড়। বড়দিন ও ইংরেজি নর্ববর্ষের শুভারম্ভে রাত ১১.৫৫ থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত অর্থাৎ ৩৫ মিনিটের জন্য সবুজ আতসবাজি ব্যবহারের অনুমোদন দেওয়া হবে।" যদি অসঙ্গতি দেখেন সেক্ষেত্রে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর- ৯৮৭৪৯০১৫২২ ফোন করতে পারেন। কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন- ৯৪৩২৬২৪৩৬৫ এই নম্বরে। 

আরও পড়ুন, সবুজ বাজি কী? আদৌ কি এই বাজি পরিবেশবান্ধব?

অন্যদিকে, গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি নিয়ে ধন্দ কাটাতে নির্দেশিকা জারি করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।ইতিমধ্যেই প্রচুর নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অনেককে। এর আগে গত শুক্রবার, দূষণ ও করোনা আবহের কথা বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, এ’বছরের জন্যও রাজ্যের সর্বত্র, সবরকম বাজি নিষিদ্ধ। বাজির কেনাবেচা, প্রদর্শন বা ব্যবহার, কোনওটাই করা যাবে না। তবে গ্রিন ক্র্যাকার বা পরিবেশবান্ধব সবুজ বাজি কোনগুলো, কীভাবে তা চেনা সম্ভব? এই নিয়ে ধন্দ তৈরি হয়েছে। 

এই প্রেক্ষাপটে এদিনই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নির্দেশিকা দিয়েছে,national environmental engineering research institute বা NEERI-র লোগো দিতে হবে। বাজির বাক্সে থাকবে QR CODE। সেই QR CODE স্ক্যান করলে মিলবে সবুজ বাজি বা গ্রিন ক্র্যাকারের তথ্য। QR CODE স্ক্যান করার জন্য অ্যাপ ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে। এদিন আদালতের নির্দেশ মেনে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বাজি সংক্রান্ত সচেতনতামূলক অভিযান।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget