এক্সপ্লোর

Mamata Banerjee: 'বাংলাকে আর কতবার ভাসাবেন?' ডিভিসি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ মমতার

"আবার প্রধানমন্ত্রীকে চিঠি দেব। কতবার ডিভিসি আমাদের ভাসাবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথায় কথায় মানবাধিকার কমিশন পাঠান। কিন্তু ডিভিসি জল ছেড়ে বানভাসি করলে ক্ষতিপূরণ দিচ্ছেন না কেন?" 

কলকাতা: ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের ৮টি জেলা ক্ষতিগ্রস্ত। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রকেই সরাসরি দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি যে এইভাবে বন্যা 'ম্যান মেড প্ল্যান'। যে ভাবে জল ছাড়া হয়েছে তা বড় অপরাধ। এত জল আগে কখনও ছাড়া হয়নি। এটা ম্যান মেড ক্রাইম। বন্যা পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, "বর্ষা অনেক হয়েছে। আসানসোলে ৩৫০ মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম কারণ অনেক পুকুর আগেই কেটে রেখেছিলাম। কিন্তু এরপরও কীভাবে ক্ষতিগ্রস্ত হল জেলাগুলি? এক বছরে চারবার যদি ইচ্ছে করে জল ছেড়ে বন্যা করে দেয়, এরপর বিশ্ব উষ্ণায়নের জন্য বৃষ্টি, বাজ পড়ছে আগের থেকে অনেক বেশি। বারবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছি। আবার প্রধানমন্ত্রীকে চিঠি দেব। কতবার ডিভিসি আমাদের ভাসাবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথায় কথায় মানবাধিকার কমিশন পাঠান। কিন্তু ডিভিসি জল ছেড়ে বানভাসি করলে ক্ষতিপূরণ দিচ্ছেন না কেন?" 

মমতার সাফ কথায়, দরকার পড়লে ডিভিসি আমাদের টাকা দিক। জুলাই থেকে ঘূর্ণিঝড়, বন্যা সামলেছি। কেন্দ্র থেকে কোনও টাকা পায়নি। কিচ্ছু দেয়নি। তাও আমরা রাজ্য সরকারের তরফে চেষ্টা করে গেছি। আমাদের সঙ্গে কথা না বলেই জল ছাড়া হয়েছে। ঝাড়খণ্ডে যেই জল বাড়ল ওমনি সব বাংলার দিকে ঠেলে দিয়ে ভাসিয়ে দিল। আমাদের লোকেদের মৃত্যুমুখে ঠেলে দিল। ঝাড়খণ্ড আমাদের বন্ধু সরকার। আমি অনুরোধ করব যেন ওঁরা বাঁধগুলো ঠিকমতো মেরামত করে।  এখন ডিভিসি, কেন্দ্র সব হাতগুটিয়ে বসে আছে। 

আরও পড়ুন, 'বন্যার জন্য দায়ী মুখ্যমন্ত্রী, কুর্শি বাঁচাতে ৫০ লক্ষ মানুষকে বিপদে ফেলেছেন', মমতাকে আক্রমণ শুভেন্দুর

এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের উচিত মাস্টার প্ল্যান তৈরি করা। ঝাড়খণ্ড সরকারকে অনুরোধ আমাদের সঙ্গে বসে পরিকল্পনা করুক। প্রতিবার ডিভিসি জল ছেড়ে আমাদের ডোবাবে। খাল, পুকুর, ড্যাম কিছুই সংস্কার করবে না। এটা ক্রিমিনাল অফেন্স। কেন্দ্রকে বলব অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, "কিছু হলেই মানবাধিকার কমিশন পাঠান, উপনির্বাচনকে কেন্দ্র করে বিশাল পুলিশ পাঠান, বিজেপির চুনোপুটি ক্যাডারকে ৪০ জন সুরক্ষা কর্মী দেন, অফিসারদের চমকান, আর যখন জলে বাংলা জলমগ্ন তখন এক পয়সাও ছাড়েন না কেন? মুখে বড় বড় কথা। বাংলার মানুষ দুঃখে আছে।" 

এদিন এর আগে ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী। নামেন আরামবাগে। কথা বলেন দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যকে না জানিয়ে সাড়ে ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ড্রেজিং করলে ডিভিসি-র জলাধারে আরও বেশি জল ধরত। ডিভিসি-র ছাড়া জলে ক্ষতিগ্রস্ত একলক্ষ বাড়ি। চারলক্ষ মানুষকে সরানো হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget