এক্সপ্লোর

Bengal Flood: 'বন্যার জন্য দায়ী মুখ্যমন্ত্রী, কুর্সি বাঁচাতে ৫০ লক্ষ মানুষকে বিপদে ফেলেছেন', মমতাকে আক্রমণ শুভেন্দুর

'জলে দাঁড়িয়ে ফোটোশ্যুট করতে গেছেন,' মমতাকে কটাক্ষ সুকান্ত মজুমদারের...

আরামবাগ ও কলকাতা: ব্যারেজের ছাড়া জলে, জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। যা নিয়ে ফের 'ম্যান মেড বন্যা'-র অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঠগড়ায় তোলেন ডিভিসি-কে। 

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বন্যা আরামবাগে যান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি, কথা বলেন দুর্গতদের সঙ্গে। অভিযোগ করেন, মধ্যরাতে যখন মানুষ ঘুমোচ্ছে, তখন জল ছাড়া হয়। 

মুখ্যমন্ত্রী বলেন, ৩০ তারিখ যেদিন ভোট ছিল সেদিন, হঠাৎ না বলে ১২টার সময় ৪৯ হাজার কিউসেক পাঞ্চেত আর মাইথন থেকে ডিসচার্জ করল। একটার সময় আবার ১ লক্ষ কিউসেক জল ছাড়ল কারও সঙ্গে কথা না বলে। আবার সাড়ে আটটার সময় এক লক্ষ ২৫ হাজার কিউসেক ছাড়ে। 

তিনি বলেন, ৩০ তারিখ জল ছাড়ে প্রায় ৩ লক্ষ। মধ্যরাতে যখন মানুষ ঘুমোচ্ছে, তখন জল ছাড়ে। এটা ম্যান ম্যাড ফ্লাড। আবার ১ তারিখে সকাল সওয়া ৮টায় ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছেড়েছে। আবার ১ লক্ষ ২৫ হাজার জল ছেড়েছে। 

পাল্টা, রাজ্য সরকারকে আক্রমণ করেছে বিজেপি। এদিন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ একযোগে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকেই এই পরিস্থিতির জন্য দায়ী করেন। 

শুভেন্দু অধিকারী বলেন, এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার। প্রি-মনসুন যে কাজ হয়, এবারে সেই কাজ মাননীয়া মুখ্যমন্ত্রী করতে দেননি। কারণ, তাঁকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রতিমাসে খরচ করতে হবে। রাজ্যর যে বেহাল অবস্থা বাঁধগুলির সে অবস্থা, অতিবর্ষণ হয়েছে দুর্বল বাঁধ ভেঙেছে, এর সঙ্গে ডিভিসর কোনও সম্পর্ক নেই। তাঁর কটাক্ষ, নিজের কুর্শি বাঁচাতে ৫০ লক্ষ মানুষকে বিপদে ফেলেছেন মুখ্যমন্ত্রী। 

ছাড়া জলের কারণে বন্যা এই অভিযোগ তুলে ক্ষতিপূরণ চাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, ডিভিসি-র কাছে ক্ষতিপূরণ চাইতে হতে পারে। কারণ বছরে যদি চার বার করে জল আসে। সব টাকা জলে চলে যাচ্ছে। একবার সারছে, তারপর ভাঙছে। চাষ করছে ভেসে যাচ্ছে এটা কেন হবে? ঝাড়খণ্ড সরকারকে বলব আমাদের সঙ্গে একটা প্ল্যান করুক। আর কেন্দ্রীয় সরকার অবশ্যই মাস্টার প্ল্যান করুক। আর টাকা দিক। কেন্দ্রীয় সরকার আর ডিভিসি বারবার জল ছাড়বে আর আমাদের টাকা আয় করবে। মানুষকে জলে ডোবাবে তা কেন হবে?

মুখ্যমন্ত্রীর আরামবাগ সফর নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, জলে দাঁড়িয়ে ফোটোশ্যুট করতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারকে জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। এখন মমতা বলছেন কিছুই জানতেন না। 

এদিন ডিভিসি-র বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, জল যখন অল্প থাকবে তখন বলো আস্তে আস্তে ছাড়ছি, তুমি যখন ফুল হয়ে গেলে, আমি ফুল হয়ে গেলাম তখন আমার মুখের উপর জল ছেড়ে দিচ্ছ। সমাধি করে দিচ্ছে। এটা খুব বড় অপরাধ। স্ট্রংলি প্রটেস্ট করেছি।

পাল্টা কটাক্ষ বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, বৃষ্টি হলে তো জল ছাড়বে। ওনার লোক তো ডিভিসি-তে আছে, ওনারা তো জানেন কি হতে পারে। পরিস্থিতি কি আছে, সতর্ক করেছেন। কিন্তু, তিনি একই গল্প করে যাচ্ছেন, ওনার হাতে ক্ষমতা আছে ১০ বছর। ম্যান মেড যাতে না হয়, তার জন্য কী করেছেন? বৃষ্টি তো হবেই, জল তো আসবেই নদী দিয়ে, কেউ তো জল কেটে বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে না। বৃষ্টি আর জল বৃদ্ধি হলে কি সমাধান হবে, সেই বিষয়ে কিচ্ছু করেননি মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: 'ক্ষোভ কিন্তু বাড়ছে', আরামবাগে বন্যাদুর্গত জায়গায় সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: পুজোর আগে ভাসছে রাজ্যের একাধিক জেলা, পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আকাশপথে পরিদর্শনে মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget