এক্সপ্লোর

মান্নানের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব তৃণমূলের

কলকাতা:মানস ভুঁইয়ার  বিধানসভার পিএসি চেয়ারম্যান পদ পাওয়া নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করায় বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। অনেকে বলছেন, এর আগেই একটা মাস্টার স্ট্রোকে টালমাটাল বিরোধী শিবির। আক্রমণ তো দূর, এখন ঘর সামলাতেই হিমশিম খাচ্ছেন অধীর-মান্নানরা। একটা সিদ্ধান্তের জেরেই এক দলে, দূরত্ব অনেক!একদিকে মানস, অন্যদিকে অধীর, মান্নানরা। কংগ্রেস চেয়েছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হোক সিপিএমের সুজন চক্রবর্তী। কিন্তু, স্পিকারের ঘোষণা, চেয়ারম্যান হবেন কংগ্রেসেরই মানস ভুঁইয়া! পরিস্থিতি এমন হল যে নিজের দলের লোক চেয়ারম্যান হচ্ছে জেনে, সেই কংগ্রেসকেই ওয়াকআউট করতে হল! তাও আবার বামেদের সঙ্গে! অনেকে বলছেন, এমন ছবিও যে দেখতে হবে, তা কেউ হয়ত কল্পনাই করেননি! বিধানসভার অভ্যন্তরে স্পিকারের সিদ্ধান্তই শেষ কথা! কিন্তু, কংগ্রেসের একাংশ দুষছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে! বলছেন, মাস্টারস্ট্রোক না কি তাঁর? পর্যবেক্ষকদের একাংশ বলছে, মোক্ষম মগজাস্ত্র। যার প্রভাব বহুমুখী। মানসকে পিএসি চেয়ারম্যান করাতে কংগ্রেসের কোন্দল প্রকাশ্যে চলে এল। সুজন চক্রবর্তীকে পিএসির চেয়ারম্যান পদ ছেড়ে কংগ্রেস যে জোট বার্তা দিয়েছিল, তা ধাক্কা খেল। মানস-মান্নান দ্বন্দ্ব বিধানসভা চত্বরের গণ্ডী ছাড়িয়ে চলে এল বাইরে। তৃণমূলকে আক্রমণ তো দূর, কংগ্রেস এখন নিজের ঘর সামলাতেই ব্যস্ত। কংগ্রেসের অন্দরে জোট বিরোধীরা বলার সুযোগ পেয়ে গেলেন, এ কেমন জোট , যেখানে নিজের ঘরের লোকের চেয়ারে বসার বিরোধিতা করতে হয়। মানসের বিরুদ্ধে ‘কড়া ব্যবস্থা’ না কি ‘ধীরে চলো’, কংগ্রেসের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে কি? আগামী দিনে মানস-অধ্যায়ে অনুপ্রাণিত হয়ে আরও কংগ্রেস বিধায়কও দলের নির্দেশ না মানার স্পর্ধা দেখাতে উৎসাহিত হবেন না তো? সবমিলিয়ে অনেক বছর পর বিরোধী দল হিসেবে উঠে আসা কংগ্রেস এখন এক কৌশলেই দিশেহারা। আর এরই মধ্যে কংগ্রেস বিধায়ক তথা বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে আবার স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছে তৃণমূল। সূত্রের খবর, বিধানসভার সচিবের কাছে নোটিস জমা দিয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়।পিএসি চেয়ারম্যান পদে কংগ্রেস পরিষদীয় দলের আর্জি খারিজ করে মানস ভুঁইয়াকে দায়িত্ব দেওয়ার নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগে সোমবার সরব হন মান্নান। এরপরই, তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় তৃণমূল।

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget