এক্সপ্লোর

পঞ্চায়েত মামলা : ই-মেলে আসা মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

  কলকাতা :ই-মনোনয়ন মামলায় মান্যতা পেল সিপিএমের আবেদন। ‘২৩ এপ্রিল দুপুর তিনটের মধ্যে যেসব সিপিএম প্রার্থী ইমেলে মনোনয়নপত্র পাঠিয়েছেন, তা গ্রহণ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে’।নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের এই রায় যুগান্তকারী বলেই মত আইনজ্ঞদের। আগামী দিনে ভোটে মনোনয়ন দাখিলের ক্ষেত্রে এদিনের রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে বলেই মত তাঁদের। সিপিএমের অভিযোগ ছিল, পঞ্চায়েত ভোটে মনোনয়নের অতিরিক্ত দিনে অর্থাৎ ২৩ এপ্রিল বাধার মুখে পড়ে তাদের বহু প্রার্থী মনোনয়ন পেশ করতে পারেননি। বাধ্য হয়ে তাঁরা ইমেল মারফৎ কমিশনে মনোনয়নপত্র পাঠান। সেই মনোনয়নকে বৈধ ঘোষণার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। মঙ্গলবার বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, ২৩ এপ্রিল দুপুর তিনটের মধ্যে যে সিপিএম প্রার্থীরা ই-মনোনয়ন অর্থাৎ ইমেলে মনোনয়ন পাঠিয়েছেন, তা গ্রহণ করতে হবে। স্ক্রুটিনির পর সেই নামের তালিকাও প্রকাশ করতে হবে। ই-মনোনয়ন মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে তীব্র ভর্তসনাও করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতিরা পর্যবেক্ষণে বলা হয়েছে,সিপিএম প্রার্থীদের ইমেলে পাঠানো মনোনয়নের নথি দেখার ক্ষেত্রে কমিশনের যথেষ্ট অনীহা ছিল। কার্যত ই-মনোনয়নের উপযোগিতা বুঝিয়ে এদিন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বলেন,ই-মনোনয়নের ফলে অভিযোগ এবং প্রাণহানির ঘটনা কমবে। হাইকোর্ট আরও বলে,যখন কমিশনের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং স্বাধীনতা নিয়ে একগুচ্ছ প্রশ্ন ওঠে, তখন তার উচিত আরও সতর্ক ভাবে পদক্ষেপ করা। কমিশনের উচিত ছিল ই-মেলের মাধ্যমে মনোনয়ন গ্রহণ করা... বিরোধীরা যখন তৃণমূলের বিরুদ্ধে কমিশনের ওপর চাপ দেওয়ার অভিযোগ তুলছে, তখন মনোনয়নের মামলার পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন সাফ জানিয়ে দিয়েছে, রাজ্য নির্বাচন কমিশন কাদের মনোনয়ন গ্রহণ করবে বা করবে না, তা নিয়ে কোনও নির্দেশ বা পরামর্শ দেওয়ার অধিকার কোনও রাজনৈতিক দলের নেই। বিজেপিরও প্রায় ২০০০ প্রার্থী ই-মেলে আবেদন জানিয়েছেন। সেই মনোনয়ন গ্রহণের জন্যও আবেদন জানানো হবে হাইকোর্টে। জানালেন বিজেপি-র প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget