এক্সপ্লোর

Post Poll Violence Probe: ভোট পরবর্তী সন্ত্রাস-তদন্তে ১০৯ জনকে নিয়ে ৪টি টিম গঠন সিবিআইয়ের

বৃহস্পতিবারই কলকাতায় এসে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে ৮৪ জন অফিসারকে...

কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের তদন্তে ১০৯ জনের টিম গঠন করল সিবিআই। চারটি দলে থাকবেন ২১ জন করে ৮৪ জন এএসপি, ডিএসপি মর্যাদার অফিসার। তাঁদের তত্ত্বাবধানে আবার থাকবেন চার জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে ২৫ জন গোয়েন্দা কর্তা। বৃহস্পতিবারই কলকাতায় এসে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে ৮৪ জন অফিসারকে।

রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে কোমর বেঁধে নামছে সিবিআই। হাইকোর্টের নির্দেশ মতো মামলাগুলির তদন্তে তৈরি এসআইটিতে থাকছেন, সিবিআইয়ের ১০৯ জন অফিসার। 

চারটি দলে ভাগ হয়ে তাঁরা প্রত্যক্ষভাবে গুরুতর অভিযোগে রুজু হওয়া মামলাগুলির তদন্ত করবেন। তদন্ত প্রক্রিয়ার গতি প্রকৃতি নজরে রেখে তা সঠিক অভিমুখে পরিচালনা করবেন চার জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বাধীন পদস্থ কেন্দ্রীয় গোয়েন্দা কর্তারা।

প্রথম পর্যায়ে দৈনন্দিন তদন্ত প্রক্রিয়া চালানোর জন্য তৈরি হয়েছে, একাধিক অ্যাডিশনাল এসপি ও ডিএসপির নেতৃত্বে সাব-ইন্সপেক্টর পদ মর্যাদা পর্যন্ত অফিসারদের চারটি তদন্তকারী দল।

এই চার দলে থাকছেন, ২১ জন করে মোট ৮৪ জন অফিসার। এদের তদন্ত মনিটর করতে থাকছে সিবিআইয়ের আরও চারটি গোয়েন্দা দল। ওই চার দলের নেতৃত্বে থাকছেন দিল্লি, লখনউ, চণ্ডীগড় ও ভোপাল সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর-সহ মোট ২৫ জন অফিসার।

সিবিআই সদর দফতরের নির্দেশে এসআইটি বা বিশেষ তদন্তকারী দলের ৮৪ জন অফিসার বৃহস্পতিবারই কলকাতায় এসে তদন্তের কাজে যোগ দেবেন।

এদিকে, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলার ক্ষেত্রে জেলা পুলিসের রিপোর্ট জমা পড়তে শুরু করল সিবিআই দফতরে।  এদিন সিবিআইকে বিভিন্ন অভিযোগ সংক্রান্ত নথি জমা দেয় জেলা পুলিশ।

ভোট পরবর্তী সন্ত্রাসে খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্ত করছে সিবিআই।  এই তদন্তের স্বার্থেই বিভিন্ন জেলার পুলিশকে রিপোর্ট দিতে বলা হয়। 

সূত্রের খবর, সেই রিপোর্ট ইতিমধ্যেই সিবিআইয়ের স্পেশাল ব্রাঞ্চের দফতরে জমা পড়তে শুরু করেছে। আজই সিবিআইয়ের স্পেশাল ব্রাঞ্চের দায়িত্ব পেয়েছেন অখিলেশ সিং।  তিনি দফতরের অফিসারদের নিয়ে বৈঠকে বসেছেন বলে খবর।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget