এক্সপ্লোর

সাড়ে তিন দশক পর সবং হাতছাড়া কংগ্রেসের, উপনির্বাচনে বড় জয় তৃণমূলের

পশ্চিম মেদিনীপুর: সবং এবার তৃণমূলের। কংগ্রেসের সাড়ে তিন দশকের গড়ে অবশেষে ফুটল জোড়াফুল। ২০১৬ সালের বিধানসভা ভোটে সিপিএম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে মানস ভুঁইয়া যত ভোটের ব্যবধানে জিতেছিলেন, উপনির্বাচনে একা তৃণমূলের প্রার্থী হিসেবে তাকে ছাপিয়ে গিয়েছেন তাঁর স্ত্রী, তৃণমূল প্রার্থী গীতারানি ভুঁইয়া। জয় প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ মানস ভুঁইয়া বলেন, নেতৃত্বের আওয়াজ ছিল এটাই। সিপিএম নয়, কংগ্রেস নয়, বিজেপি নয়। মানস ভুঁইয়াকে হারাতে হবে। হার উপভোগ করছি। ২০১৬ সালের বিধানসভা ভোটে সিপিএম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে মানস ভুঁইয়া সবং থেকে জিতেছিলেন ৪৯ হাজার ১৬৭ ভোটে। আর উপনির্বাচনে একা তৃণমূলের প্রার্থী হিসেবে তাঁর স্ত্রীর জয়ের ব্যবধান ৬৪ হাজার ১৯৬। শুধু ভোটের ব্যবধানই নয়। গত বিধানসভা ভোটের তুলনায় সবংয়ে তৃণমূলের প্রাপ্ত ভোটের হারও বেড়েছে চোখে পড়ার মতো। ২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূল যেখানে প্রায় ৩৬ শতাংশ ভোট পেয়েছিল, সেখানে উপনির্বাচনে প্রাপ্ত ভোটের হার প্রায় ১৫ শতাংশ বাড়িয়ে তারা পেয়েছে প্রায় ৫১ শতাংশ ভোট। সবংয়ে তৃণমূল প্রার্থী গীতারানি ভুঁইয়া পেয়েছেন ১ লক্ষ ৬ হাজার ১৮৫ ভোট। দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী পেয়েছেন ৪১ হাজার ৯৮৯টি ভোট। ৩৭ হাজার ৪৮৩টি ভোট পেয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি। সাড়ে তিন দশক ধরে হাতে থাকা সবংয়ে জমানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেসের। তাদের প্রাপ্ত ভোট ১৮ হাজার ৬৩। মানস ভুঁইয়া বলেন, মানুষ গুজরাত দেখেছে। মোদী দেখেছে। সিপিএম দেখেছে। কংগ্রেস দেখেছে। এখন পশ্চিম মেদিনীপুরে প্রতিটি ধূলিকণায় মমতা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বছর শেষে সবং উপনির্বাচনের এই ফল তৃণমূলের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এরপরই উলুবেড়িয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তারপরই রাজ্যে পঞ্চায়েত ভোট। সেই লড়াইয়ে নামার আগে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে সবং জয় শাসক দলকে যথেষ্ট অক্সিজেন জোগাবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

সাড়ে তিন দশক পর সবং হাতছাড়া কংগ্রেসের, উপনির্বাচনে বড় জয় তৃণমূলের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget