এক্সপ্লোর

সন্দেশখালি: একাধিক ব্যক্তি যুক্ত থাকার দাবি তুলে পুলিশের ভূমিকায় প্রশ্ন মৃত প্রৌঢ়ার পরিবারের

দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা: ঘটনাস্থল থেকে ২ কিলোমিটারের মধ্যেই থানা! তা সত্ত্বেও উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে প্রৌঢার উপর যে নির্যাতন ও অত্যাচার হয়েছে, তা শুনে সবারই হাড় হিম হয়ে যাচ্ছে! এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃত নির্যাতিতার পরিবার। তাদের দাবি, ঘটনার ভয়াবহতা জেনেও, যোগাযোগই করেননি তদন্তকারী অফিসার! ধর্ষণের মামলা রুজু নিয়েও প্রশ্ন তুলেছেন প্রৌঢ়ার নিকটাত্মীয়রা। তাঁদের দাবি, মা বলে গিয়েছে, এতজন দোষী। ৩-৪ জন ছিল। মা বলেছে শুধু একজনকে চিনতে পেরেছ। তাকেই শুধু গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতার করেনি। তাকে জেরা করে সঙ্গীদের হদিশ নেয়নি পুলিশ। জেলা পুলিশ সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, নির্যাতিতার পরিবার প্রথমে অভিযোগ দায়ের করতে চায়নি। পুলিশই উদ্যোগী হয়ে অভিযোগ দায়ের করায়। হাসপাতালে গিয়ে ৩ জন চিকিৎসকের সামনে এক মহিলা অফিসার নির্যাতিতার জবানবন্দি নেন। নির্যাতিতা বলেন, একজন অত্যাচার চালিয়েছে। তার ভিত্তিতেই ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। পরে খুনের চেষ্টা, গুরুতর আঘাত-সহ একাধিক ধারা যুক্ত করা হয়। এবার খুনের ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন জানানো হবে। যদিও নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তের সঙ্গে আঁতাত রয়েছে পুলিশের। মৃতার মেয়ের দাবি, যাকে গ্রেফতার করা হল, সে তো বহাল তবিয়তে আছে। ঘুষ দিয়েছে। রাজ্য পুলিশের শীর্ষস্তরের পক্ষ থেকে অবশ্য নিরপক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। এডিজি আইনশৃঙ্খলা জানিয়েছেন, সন্দেশখালি ধর্ষণকাণ্ডে নির্যাতিতার মৃত্যু হয়েছে। এফআইআরে নাম থাকা অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এই পরিস্থিতিতে আরও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে মৃতের পরিবার। তাঁদের দাবি, ফোনে হুমকি দেওয়া হচ্ছে। প্রৌঢ়ার পরিবারের আরও অভিযোগ, পুলিশ সময়মতো নথি না পাঠানোয়, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার সময় হয়রানির শিকার হতে হয় তাঁদের। প্রৌঢ়ার মৃত্যুর পরেও যা অব্যাহত ছিল। সোমবার সকাল ৯ টা ৫০-এ মৃত্যু হলেও, সেদিন ময়নাতদন্ত করা যায়নি। মঙ্গলবার সকালে দেহ আনা হয় এনআরএস হাসপাতালের মর্গে। সেখানেই ময়না তদন্ত হয়। তখন অবশ্য কেটে গিয়েছে ২৪ ঘণ্টা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর
বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
CM Suvendu Adhikari: রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
Samik Bhattacharya On Tata: 'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget