এক্সপ্লোর

মুর্শিদাবাদ: ছেলে মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার্থী, আশীর্বাদ চাইতে ৭০০ গ্রামবাসীকে বাড়িতে ডেকে খাওয়ালেন কৃষক বাবা, খরচ করলেন এক বছরের সঞ্চয়

মুর্শিদাবাদ: ছেলে মাদ্রাসা বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার্থী। তার শুভকামনার জন্য গোটা গ্রামের আশীর্বাদ চাইতে অভিনব পন্থা অবলম্বন করলেন মুর্শিদাবাদের এক গরিব কৃষক। একেবারে ৭০০ গ্রামবাসীকে নিমন্ত্রণ করে বাড়িতে তাঁদের আপ্যায়ন করলেন। এর জন্য এক লপ্তে ব্যয় করলেন সারা বছরের সঞ্চয়!

খবরে প্রকাশ, এবছরই দশম শ্রেণির পরীক্ষায় বসেছে রাজব আলির ছেলে শামিম শেখ। চার্লাবাংলা হাই মাদ্রাসার ছাত্র সে। ছেলের জীবন যাতে সফল হয়, তারজন্য সবরকম প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। তিনি জানান, এক বছর আগে, কেউ তাঁকে বলে, যদি তিনি গ্রামবাসীদের খাইয়ে তাঁদের আশীর্বাদ চান, তাহলে ছেলে পরীক্ষায় ভাল ফল করবে।

সেই থেকে টাকা জমাতে শুরু করেন রাজব। এরপর নিজে গোটা গ্রামে ঘুরে ঘুরে সকলকে আমন্ত্রণ জানান। কোনও ত্রুটি যাতে না থাকে, বা কেউ যাতে অভিযোগ না করতে পারেন যে তাঁদের ঠিকমতো আমন্ত্রণ জানানো হয়নি, এর জন্য আমন্ত্রণ-পত্রও ছাপান রাজব।

রাজব জানান, তাঁর পরিবার থেকে এই প্রথম কেউ দশম শ্রেণির পরীক্ষায় বসছে। তিনি চান, নিজে যে স্বপ্নপূরণ করতে পারেননি, ছেলে তা করুক। রাজব চান না, তাঁর ছেলে তাঁর মতো কষ্ট করুক। বদলে, একটা ভাল চাকরি করুক তাঁর ছেলে। এর জন্য, ছেলেকে সবরকম সহায়তা দিতে তিনি নিজে বেশি করে পরিশ্রম করছেন। রাজব জানিয়ে দেন, ছেলে ভালভাবে ঊত্তীর্ণ হলে, তিনি গোটা গ্রামে মিষ্টি বিতরণ করবেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget