এক্সপ্লোর

নিয়োগে প্রশিক্ষিত টেট উত্তীর্ণদের অগ্রাধিকার, হাইকোর্টকে জানাল রাজ্য

কলকাতা: প্রাথমিকের টেট-মামলায় এবার অপ্রশিক্ষিত পরীক্ষার্থীদের ধাক্কা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে সরকারি আইনজীবী স্পষ্টই জানালেন, নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রশিক্ষিত এবং টেট উত্তীর্ণ প্রার্থীরা। এর আগে প্রাথমিকে প্রশিক্ষণহীনদের নিয়োগের সময়সীমা বাড়াতে কেন্দ্রকে পাঠানো চিঠির প্রতিলিপি দাখিল করতে না পারায় মঙ্গলবার রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সি এস কারনান। বৃহস্পতিবার শুনানির শুরুতেই সেই চিঠির কপি পেশ করেন সরকারি আইনজীবী। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণহীনদেরও সুযোগ দিতে গতবছর কেন্দ্রকে চিঠি দেয় রাজ্য। কেন্দ্র এবছর ৩১ মার্চ পর্যন্তত সময় বৃদ্ধি করে। যদিও তার মধ্যে কোনও নিয়োগ হয়নি। এখন সময়সীমা পেরিয়ে যাওয়ার পর, আর যাতে নতুন করে সময় দেওয়া না হয় তার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেন প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থী চিন্ময় দলুই। আবেদনকারীর দাবি, রাজ্য যখন চিঠি দিয়ে সময়সীমা বাড়ানোর আর্জি জানায়, তখনই রাজ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত প্রার্থী ছিলেন। মামলাকারীর আইনজীবী এদিন অভিযোগ বলেন, এই চিঠিতে সমস্ত তথ্য দেওয়া হয়নি। কত শূন্যপদ, কত প্রশিক্ষিত প্রার্থী আছে, কত অপ্রশিক্ষিত প্রার্থী আছে, কতজন টেট উত্তীর্ণ এসব নেই। সরকারি আইনজীবী তখন বিচারপতির উদ্দেশে বলেন, আমরা আদালতকে আশ্বস্ত করছি... প্রশিক্ষিত ও টেট উত্তীর্ণ প্রার্থী দিয়ে প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ পূরণ করা সম্ভব হলে, আমরা একজনও অপ্রশিক্ষিতকে নিয়োগ করব না। যদি প্রশিক্ষিত পরীক্ষার্থীরা কোনও কারণে টেট পরীক্ষায় উত্তীর্ণ না হন, কেবলমাত্র সেক্ষেত্রেই অপ্রশিক্ষিত, টেট উত্তীর্ণদের নিয়োগ করা হবে। যদিও, মামলাকারীর আইনজীবী রাজ্য সরকারের এই আশ্বাসে সন্তুষ্ট নন। বিচারপতি এদিন নির্দেশ দিয়েছেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে স্থিতাবস্থা জারি করা হয়েছিল, পরবর্তী নির্দেশ পর্যন্ত তা বহাল থাকবে। ২৬ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget