এক্সপ্লোর

Arpita Ghosh Resignation: হঠাৎই ইস্তফা তৃণমূলের রাজ্যসভা সাংসদ অর্পিতা ঘোষের

দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তিনি।  রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র দিলেন অর্পিতা।

কলকাতা: হঠাৎ তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের ইস্তফা।  দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তিনি।  রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র দিলেন অর্পিতা।

তৃণমূল সূত্রের খবর, দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে তাঁকে কাজে লাগানো হবে। সেই কারণেই তাঁকে শীর্ষ নেতৃত্ব তাঁকে ইস্তফা দিতে বলেন। আজই ইস্তফা দিয়েছেন তিনি। আগামী দিনে সাংগঠনিক পদে গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁকে দেখা যাবে বলে তৃণমূল সূত্রে খবর।

উল্লেখ্য, বাম আমলে নন্দীগ্রাম-সিঙ্গুর আন্দোলনে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন নাট্যকর্মী অর্পিতা ঘোষ। সেই সূত্রে তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। সেইসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা বিদ্বজ্জনেদের তালিকায় প্রথমসারিতেই ছিলেন অর্পিতা। ২০১৪-র লোকসভা নির্বাচনে তিনি বালুরঘাট থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে হেরে গিয়েছিলেন তিনি। এরপর ২০২০-তে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে জিতেছিলেন অর্পিতা।

CBI summons Sekh Sufian:বিজেপি কর্মী খুনের ঘটনায় নন্দীগ্রামে তৃণমূল নেতা  শেখ সুফিয়ানকে তলব সিবিআইয়ের

জানা গেছে, রাজ্যসভার চেয়ারম্যান কথা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু অর্পিতার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।  রাজ্যসভার সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  উল্লেখ্য, কিছুদিন আগে শেষ হওয়া সংসদের বাদল অধিবেশনে রাজ্যসভায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগে যে সাংসদদের সাসপেন্ড করা হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন অর্পিতাও। 

উল্লেখ্য,কয়েকদিন আগেই রাজ্যসভায় সাংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করেছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মানস ভুঁইয়া। তাঁর ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনটি খালি ছিল। আগামী ৪ অক্টোবর রাজ্যসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে। মোট ৬টি আসনে রয়েছে ভোট। ওইদিনই গণনা। এই পরিস্থিতিতে  দলীয় প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করে তৃণমূল। এর আগে দীনেশ ত্রিবেদীর  ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে জহর সরকারকে প্রার্থী করেছিল তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget