এক্সপ্লোর

আকাঙ্খাকে খুন করেছি, আদালতে স্বীকারোক্তি উদয়ন দাসের

বাঁকুড়া: আদালতে দাঁড়িয়ে আকাঙ্খাকে খুনের কথা কবুল করল উদয়ন। তাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়ে বিচারক জানিয়ে দেন, বৃহস্পতিবার তৃতীয় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্র্যাটের কাছে গোপন জবানবন্দি দেবে উদয়ন। বুধবার শুনানির শুরুতেই উদয়নের জামিনের পক্ষে সওয়াল করেন তার আইনজীবী অরূপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আকাঙ্খার ঘটনাটা খুন নয়, আত্মহত্যা। তখনই কাঠগড়া থেকে উদয়ন বলে ওঠে, আদালতের কাছে স্বীকার করছি, আকাঙ্খাকে আমিই খুন করেছি। একথা শুনে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অরুণ কুমার নন্দী, উদয়নের আইনজীবীকে বলেন, আপনি জামিন চাইছেন, কিন্তু, আবেদনকারী জামিন চাইছে না। এবারও উদয়ন কাঠগড়া থেকে বলে ওঠে, ইয়েস স্যর! উদয়নের আইনজীবীর কাছে বিচারক ফের জানতে চান, আপনি কি আবেদনকারীর সঙ্গে আলোচনা করেছিল এই বিষয়ে?’ উদয়ন ফের বলে ওঠে, নো স্যর! উদয়নের আইনজীবী পাল্টা দাবি করেন, তিনি উদয়নের মতামত নিয়েছিলেন। এবারও উদয়নের প্রতিক্রিয়া, নো স্যর! এরপর আর কোনও কথা বলেননি উদয়নের আইনজীবী। শুনানির শেষে বিচারক নির্দেশনামা লেখাতে শুরু করেন। কাঠগড়ায় দাঁড়িয়ে চুপচাপ তা শুনতে থাকে উদয়ন। নির্দেশনামায় উল্লেখ, আদালত মনে করছে, পরবর্তী তদন্তে আরও অনেক কিছু উঠে আসতে পারে। অভিযুক্ত গোপন জবানবন্দি দিতে চেয়েছে বলে আবেদন জানিয়েছে পুলিশ। এই পরিস্থিতিতে জামিনের আর্জি অর্থহীন। পরে, উদয়নের আইনজীবী অরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, এ অন্যান্য অপরাধীদের মতো বাঁচতে চাইছে না। মনে হয় ৮ দিন পুলিশ হেফাজতে থাকাকালীন কিছু হয়েছে। মানসিক চিকিৎসা করাতে হতে পারে। এদিনই বাঁকুড়া আদালতের সিজেএমের কাছে উদয়নকে ট্রানজিট রিমান্ডে চেয়ে আর্জি জানায় রায়পুর পুলিশ। সিজেএম জানিয়েছেন, উদয়নের গোপন জবানবন্দি দেওয়ার পর, আবেদন বিবেচনা করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget