এক্সপ্লোর

রাজ্যে পুর-নির্বাচন: গুলি, বোমা, বহিরাগতদের দাপট, আক্রান্ত পুলিশ, আতঙ্কে পুকুরে ঝাঁপ ভোটারদের

কলকাতা: ভোট ঘিরে অশান্তির সেই চেনা ছবি। রাজ্যের ৬ পুরসভায় ধুন্ধুমার দিনভর। পুরভোট ঘিরে এদিন বেশি অশান্তি হয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। সেখানে যেমন উঠেছে দেদার বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। তেমনই রক্ত ঝরেছে পুলিশের। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে একের পর এক বাইকে। বুথের ভিতরে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। বীরভূমের নলহাটি পুরসভাতেও সকাল থেকেই ছিল বহিরাগতদের দাপাদাপি। নলহাটির ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে অস্ত্র দেখিয়ে ইভিএম লুঠের অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। আতঙ্কে পুকুরে ঝাঁপ দেন কয়েকজন ভোটার। প্রাণভয়ে দৌড়ে পালাতে দেখা যায় বহু মহিলা ভোটারকে। বহিরাগতদের দাপাদাপির অভিযোগ উঠেছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভাতেও। এদিন সকালে হলদিয়ার ১৫ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থীকে মারধর করে তুলে নিয়ে গিয়ে ৩ ঘণ্টা আটকে রাখার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে সন্ত্রাসের অভিযোগে ভোট বাতিলের দাবি জানায় বামেরা। ভোট বাতিলের দাবি তুলেছে বিজেপিও। পুরভোটে অশান্তি হয়েছে, পূর্ব মেদিনীপুরের আরেক পুরসভা পাঁশকুড়াতেও। ১ নম্বর ওয়ার্ডের ৩৬ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে ইভিএম ভেঙে দেন বাম প্রার্থী। এছাড়াও বেশ কয়েকটি ওয়ার্ডে অশান্তি পাকানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন পরিবহণমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, বিরোধীদের কোথাও কোনও দেখা নেই। অন্যদিকে, নদিয়ার কুপার্স ক্যাম্প পুরসভায় ধুন্ধুমার বাধে ১৮৭ নম্বর বুথে। তৃণমূল কর্মীকে সপাটে চড় মারেন নির্দল প্রার্থী। এছাড়াও, ১, ৫ নম্বর ওয়ার্ডে দেদার ছাপ্পার অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ তুললেও, উল্টো দাবি প্রিসাইডিং অফিসারের। প্রথম পুরভোটেই অশান্তি, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভাতেও। ৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ৫ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রের মধ্যেই তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। রাজ্যের ৬ পুরসভায় যখন অশান্তির ছবি ধরা পড়েছে, তখন ব্যতিক্রমী জলপাইগুড়ির ধূপগুড়ি। বৃষ্টির কারণে সকালে ধীর গতিতে ভোট চললেও, বেলার দিকে বুথে বুথে দেখা যায় লম্বা লাইন। আপাতত ভোট হয়েছে ধূপগুড়ির ১৪টি ওয়ার্ডে। জলমগ্ন থাকায় ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের ৬টি বুথে ভোট হবে আগামী ১৬ অগাস্ট!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget