এক্সপ্লোর

West Bengal Election 2021: অশোকনগরে মতুয়াদের অনুষ্ঠানে উদ্দাম নাচ স্থানীয় তৃণমূল বিধায়কের

অমিত শাহের ১১ তারিখের সভার পর মতুয়াদের নিয়ে এই রাজনৈতিক দড়ি টানাটানি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।   

 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অশোকনগরের কল্যাণগড় পুরসভা কুড়ি নম্বর ওয়ার্ডের আসরফাবাদে মতুয়াদের একটি অনুষ্ঠানে গিয়ে তাঁদের সঙ্গে উদ্দাম নাচ নাচলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক ধীমান রায়। ধীমান রায়ের এই উদ্দাম নৃত্য নিয়ে ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপির মধ্যে জোর তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপির অভিযোগ, ১১ তারিখ ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসছেন, হয়তো সিএএ নিয়ে কিছু ঘোষণা করবেন তিনি। মতুয়াদের সিংহভাগ ভোট বিজেপির দিকেই ঝুঁকছে। তাই আতঙ্কিত হয়ে অশোকনগরের বিধায়ক এমন অদ্ভুত আচরণ করছেন।

দেখুন অশোকনগরের তৃণমূল বিধায়ক ধীমান রায়ের মতুয়াদের সভায় নাচ

বিজেপি দাবি করেছে, অশোকনগর থেকে প্রচুর মতুয়া ভক্ত ১১ তারিখ অমিত শাহের সভায় যোগ দিতে ঠাকুরবাড়িতে যাবেন। তাতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় বিধায়ক ধীমান রায়ের ঘুম উড়ে গিয়েছে। আসলে মতুয়াদের জন্য তৃণমূল কংগ্রেস কিছুই করেনি, একই ভাবে তাদের বিধায়ক ধীমান রায়ও কিছু করেননি। তাই যাতে মতুয়া ভোট ধরে রাখা যায় সে জন্যই ধীমানবাবু এই ধরনের অদ্ভুত আচরণ করছেন বলে মনে করছে বিজেপি। অন্যদিকে তৃণমূল বিধায়ক ধীমান রায় দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই ঠাকুরবাড়ির বড়মা বীণাপাণি দেবীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভাল সম্পর্ক ছিল এবং বড়মার সব রকম চিকিৎসার খরচ বহন করতেন মমতা। সুতরাং অমিত শাহ বা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কী বললেন তাতে মতুয়াদের কিছু যায় আসে না, তাঁরা তৃণমূলের সঙ্গেই আছেন এবং থাকবেন। ধীমান রায়ের আরও দাবি, তিনি মতুয়াদের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নেন। এ দিকে সোশ্যাল সাইটে তৃণমূল বিধায়কের উদ্দাম নাচ দেখে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে জোর রাজনৈতিক কাজিয়া। অমিত শাহের ১১ তারিখের সভার পর মতুয়াদের নিয়ে এই রাজনৈতিক দড়ি টানাটানি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget