এক্সপ্লোর

WB Election 2021: উদ্বোধনের এক মাস পরেও তৈরি হয়নি কোচবিহারের ‘জয়ী’ সেতুতে ওঠার রাস্তা, তরজা

West Bengal Election 2021: ছোট গাড়ি চলাচল করলেও, সেতু দিয়ে ভারী গাড়ি যাতাযাত করতে পারছে না।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের ‘জয়ী’ সেতুর উদ্বোধন হয়েছে। কিন্তু, এক মাস হতে চললেও, এখনও তৈরি হয়নি সেতুতে ওঠার রাস্তা। ফলে, ছোট গাড়ি চলাচল করলেও, সেতু দিয়ে ভারী গাড়ি যাতাযাত করতে পারছে না। যা নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির তরজা।

একটা সেতু শুধু দু’পাড়ের মধ্যে নয়, দু’পাড়ের মানুষের মধ্যেও সেতুবন্ধন করে। কিন্তু রাজ্যে বিধানসভা ভোটের আগে কোচবিহারে সেই সেতু নিয়েই তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর। পয়লা ফেব্রুয়ারি উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়ি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে তিস্তা নদীর উপর ‘জয়ী’ সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩ কিলোমিটার লম্বা এই সেতু, কোচবিহারের মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ির সঙ্গে যোগাযোগ সুগম করবে। আগে মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি যেতে জলপাইগুড়ি ঘুরে প্রায় ৮০ কিলোমিটার পথ যেতে হত। নতুন এই সেতু তৈরি হওয়ায়, সেই পথ কমে হয়েছে প্রায় ১৪ কিলোমিটার। কিন্তু, উদ্বোধন হলেও, এই সেতু এখনও পুরোপুরি চালু হয়নি। তৈরি হয়নি সেতুতে ওঠার রাস্তাও। যার ফলে, ছোট গাড়ি চলাচল করলেও, ‘জয়ী’ সেতুর উপর দিয়ে ভারী গাড়ি যাতায়াত করতে পারছে না। ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

এনিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। মেখলিগঞ্জ শহর মণ্ডলের বিজেপি সাধারণ সম্পাদক আশিকার রহমান বলেছেন, ‘নির্বাচনের আগে মেখলিগঞ্জ ও হলদিবাড়ির মানুষকে ভুল বোঝাতেই তড়িঘড়ি এই সেতুর উদ্বোধন করা হয়েছে। আর পুরোটার মধ্যেই রয়েছে রাজনীতি।’

পাল্টা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য, ‘এত বড় কাজ, একটু সময় লাগবেই। কারণ ওখানে রাস্তা বাকি আছে। বিজেপি রাজনীতি করছে।’

ভোটে কে জয়ী হবে, তা ভোটের ফলেই বোঝা যাবে, তবে আর আগে জয়ী সেতু নিয়ে রাজনৈতিক যুদ্ধ তুঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget