এক্সপ্লোর

Monsoon: দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা, কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather Update: উত্তরবঙ্গে আগেই ঢুকে পড়েছে, এবার দক্ষিণবঙ্গেও পা রাখল বর্ষা৷

কলকাতা: নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী ও সুস্পষ্ট হবে নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে কয়েকটি জেলায়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গে আগেই ঢুকে পড়েছে, এবার দক্ষিণবঙ্গেও পা রাখল বর্ষা৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরেই বঙ্গে সুগম হল বর্ষা ঢোকার পথ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপটি ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী ও সুস্পষ্ট হবে। যার ফলে দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায়  ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে কয়েকটি জেলায়।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বেশি বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও হাওড়ায়। নিম্নচাপের হাত ধরেই দু-তিন দিনে গোটা রাজ্যে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বর্ষার ঢোকার প্রথম দিনেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে উত্তর থেকে গোটা দক্ষিণবঙ্গে। বঙ্গে বর্ষা ঢোকার পাশাপাশি এদিন ছিল কটাল। হাওড়া-হুগলিতে গঙ্গাবক্ষে বাণ এলেও তার তীব্রতা তেমন ছিল না।

ঘূর্ণিঝড় আর পূর্ণিমার কটালে কতটা ভয়াবহ হতে পারে, ২৬ মে তা দেখেছে রাজ্য। তাই নিম্নচাপ আর অমাবস্যার কটাল নিয়েও দানা বেঁধেছিল আশঙ্কার মেঘ। কলকাতা থেকে জেলা, সব জায়গায় নেওয়া হয় পরিস্থিতি মোকাবিলার জোরদার প্রস্তুতি। ভরা কটালের জলোচ্ছ্বাস থেকে কলকাতাকে বাঁচাতে শুক্রবার বেলা বাড়তেই বন্ধ করতে দেওয়া হয় সমস্ত লকগেট। জমা জল বের করার জন্য তৈরি রাখা হয় পাম্প। ইয়াসের সময় কলকাতায় গঙ্গার জলস্তরের উচ্চতা ছিল ১৯ ফুট। এদিন কটালের জেরে তা ওঠে ১৭ ফুট। সেই সঙ্গে বেশি বৃষ্টি না হওয়ায় জল জমার পরিস্থিতি তৈরি হয়নি। ফলে দুপুর সাড়ে তিনটেয় খুলে দেওয়া হয় সমস্ত লকগেট। কড়া সতর্কতা নেওয়া হয় ইয়াস বিপর্যস্ত দিঘাতেও। তবে সমুদ্র ছিল শান্তই।

আবহবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ সরছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। তার প্রভাবে ওড়িশায় প্রবল বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। ১৪ জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুত্‍সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mothabari NIA: CBI নয়, মোথাবাড়িকাণ্ডে তদন্ত করবে NIA, সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের
CBI নয়, মোথাবাড়িকাণ্ডে তদন্ত করবে NIA, সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের
Mothabari News: প্রায় ৮-৯ ঘণ্টা ঘর বন্ধ করে রাখা হয়েছিল মহিলা-সহ ৭ বিচার বিভাগীয় আধিকারিককে, দেওয়া হয়নি জলটুকুও! মোথাবাড়ি কাণ্ডে যা সামনে এল এবার
প্রায় ৮-৯ ঘণ্টা ঘর বন্ধ করে রাখা হয়েছিল মহিলা-সহ ৭ বিচার বিভাগীয় আধিকারিককে, দেওয়া হয়নি জলটুকুও! মোথাবাড়ি কাণ্ডে যা সামনে এল এবার
Supplementary Voter List : SIR-এর অষ্টম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের, নাম আছে কিনা কীভাবে জানবেন ? বাদ গেলে কী করবেন ? রইল বিস্তারিত
SIR-এর অষ্টম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের, নাম আছে কিনা কীভাবে জানবেন ? বাদ গেলে কী করবেন ? রইল বিস্তারিত
WB Assembly Election 2026: 'বিরোধীরাও বেকার ভাতা চালু..', মেমারিতে তৃণমূলের প্রচারে কী বলেন দেব?
'বিরোধীরাও বেকার ভাতা চালু..', মেমারিতে তৃণমূলের প্রচারে কী বলেন দেব?

ভিডিও

Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live
ABP Ananda Creators Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটরস্ কনফ্লুয়েন্স
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
Embed widget