এক্সপ্লোর

Agni Prime:উন্নততর 'অগ্নি-প্রাইম' ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে সাফল্য DRDO-র, পাশে SFC

Successful Test Flight:আগের তুলনায় আরও উন্নত 'অগ্নি-প্রাইম' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে সাফল্য পেল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (SFC) এবং ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। 

নয়াদিল্লি: আগের তুলনায় আরও এক ধাপ উন্নত 'অগ্নি-প্রাইম' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণে সাফল্য পেল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (SFC) এবং ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)।  বুধবার সন্ধে ৭টা নাগাদ ওড়িশার উপকূলে, ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এটির উৎক্ষেপণ করা হয়। সাফল্যের মাপকাঠি হিসেবে যা স্থির করা হয়েছিল, তার সবকটিই সার্বিক ভাবে ছুয়েছে 'অগ্নি-প্রাইম'-র এই সংস্করণ। 

বিশদ...
টার্মিনাল পয়েন্টে যে দুটি ডাউনরেঞ্জ জাহাজ দাঁড় করানো ছিল, সেটি-সহ সবকটি জায়গার 'সেন্সর' থেকে যে তথ্য মিলেছে, তাতে এই পরীক্ষামূলক উৎক্ষেপণের সাফল্য সম্পর্কে নিশ্চিত বিজ্ঞানীরা। চিফ অফ ডিফেন্স স্টাফ, চিফ অফ স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড, ডিআরডিও-র শীর্ষ আধিকারিক-সহ ভারতীয় সেনার একাধিক বর্ষীয়ান অফিসাররা এই উৎক্ষেপণের সময় হাজির ছিলেন বলে জানা গিয়েছে। সাফল্যের খবর জানতে পেরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড-সহ ভারতের সশস্ত্র বাহিনীকে অভিবাদন জানিয়েছেন। তাঁর মতে, 'অগ্নি-প্রাইম'-র মতো এমন ক্ষেপণাস্ত্র সশস্ত্র বাহিনীর শক্তি কয়েকগুণ বাড়াবে। প্রসঙ্গত, এর আগেই নতুন ধারার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 'অগ্নি-প্রাইম'-র সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল। সেটিও  ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকেই উৎক্ষেপণ করা হয়। এটি তার এক ধাপ উন্নত সংস্করণ।

অতীত নিয়ে...
এর আগে, ২০২১ সালের জুন মাসে অগ্নি সিরিজের নতুন ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছিল ভারত।  ওড়িশার উপকূলবর্তী এলাকায় 'অগ্নি পি'-র সফল উৎক্ষেপণ হয়। এপিজে আব্দুল কালাম দ্বীপে বেলা ১০টা ৫৫ মিনিট নাগাদ পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অগ্নির নতুন শ্রেণির প্রথম ক্ষেপণাস্ত্র এই অগ্নি পি। অগ্নি ৩-র থেকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওজন ৫০ শতাংশ কম বলে সে সময় জানা যায়। রেল এবং রাস্তা থেকেও সেটি নিক্ষেপ করা যাবে, এমনও জানা গিয়েছিল সেই সময়। এছাড়া দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা সম্ভব এটির, এমন শোনা যায়। প্রয়োজনমতো দেশের বিভিন্ন প্রান্তে এটি পরিবহণ করা যাবে। এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ১০০০-২০০০ কিলোমিটার। ইন্দো-প্যাসিফিকে শত্রুঘাঁটি লক্ষ্য করে এটি ব্যবহার করা সম্ভব। এই উৎক্ষেপণের কয়েকদিন আগে, দেশীয় পিনাকা রকেটের এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সানের সফল উৎক্ষেপণ করেছিল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওড়িশার চাঁদিপুরার ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এর উৎক্ষেপণ হয়। 

আরও পড়ুন:‘সব মিথ্যে মামলা, ওঁর ভাইপো শুধু ভাল’, মমতার আক্রমণে জবাব নিশীথের

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget