এক্সপ্লোর

Patanjali Misleading Advertisement: ‘পতঞ্জলি’র ভ্রান্ত বিজ্ঞাপন মামলা, নিঃশর্ত ক্ষমা চাইলেন রামদেব, তীব্র ভর্ৎসনা আদালতের

Ramdev News: 'পতঞ্জলি'র বিরুদ্ধে বিভ্রান্তিকর এবং ভ্রান্ত বিজ্ঞাপন প্রদানের অভিযোগ।

নয়াদিল্লি: নিঃশর্ত ক্ষমা চেয়েও সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার শিকার হলেন যোগগুরু রামদেব (Ramdev News)। বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে আদালতে হলফনামা জমা দেওয়ার ক্ষেত্রে যে অবজ্ঞাপূর্ণ আচরণ দেখিয়েছেন তাঁরা, তার জন্য  'পতঞ্জলি আয়ুর্বেদের' সহ-প্রতিষ্ঠাতা রামদেব এবং সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বালাকৃষ্ণকে তীব্র ভর্ৎসনা করল দেশের শীর্ষ আদালত। বলা হয়েছে, শুধুমাত্র সুপ্রিম কোর্টই নয়, দেশের যে কোনও আদালতের নির্দেশকে সম্মান জানানো উচিত। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি 'পতঞ্জলি'র আচরণ অত্যন্ত অবজ্ঞাপূর্ণ। (Patanjali Misleading Advertisement)

'পতঞ্জলি'র বিরুদ্ধে বিভ্রান্তিকর এবং ভ্রান্ত বিজ্ঞাপন প্রদানের অভিযোগ। সেই নিয়ে আগে একাধিক বার আদালতের তরফে সাবধান করা হলেও, সেকথায় কর্ণপাত করেনি তারা। গত বছর নভেম্বর মাসে সেই নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় Indian Medical Association (IMA). সংস্থার তৈরি ওষুধের বিজ্ঞাপনে বিভ্রান্তিকর এবং ভ্রান্ত তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ ছিল তাদের।

IMA জানায়, 'পতঞ্জলি'র বিজ্ঞাপনে অ্যলোপ্যাথি  চিকিৎসা এবং অ্যালোপ্যাথি চিকিৎসকদের নিয়ে কুৎসা করা হয়। আধুনিক অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে চিকিৎসকরা নিজেরাই মারা যাচ্ছেন যেখানে, তাঁরা রোগীদের সারিয়ে তুলবেন কী করে, প্রশ্ন তোলা হয়। আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কেও বিজ্ঞাপনে ভুল তথ্য তুলে ধরা হয় মানুষের কাছে। 

আরও পড়ুন: Vistara Crisis: দু’দিনে বাতিল প্রায় ৯০ বিমান, TATA মালিকানাধীন Vistara-র হলটা কী? এবার হস্তক্ষেপ কেন্দ্রের

ওই মামলার শুনানিতে গত ২৭ ফেব্রুয়ারি শীর্ষ আদালত 'পতঞ্জলি'কে সব ধরনের বিজ্ঞাপন বন্ধ রাখতে নির্দেশ দেয়। বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে হলফনামা জমা দিতে বলা হয়। পাশাপাশি, সব দেখেও কেন্দ্রীয় সরকার কেন চোখ বন্ধ করে রেখেছিল, প্রশ্ন তোলে আদালত। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি হিমা কোহলি এবং আহসানউল্লা আমানউল্লার বেঞ্চের সামনে এদিন নিঃশর্ত ক্ষমা চান রামদেব। কিন্তু বিচারপতি কোহলি বলেন, "আপনার ক্ষমাপ্রার্থনায় সন্তুষ্ট নই আমরা।  আমরাও দুঃখিত বলে আপনার ক্ষমা না গ্রহণ করতে পারি। মন থেকে ক্ষমা চাইছেন না আপনি। শুধু মুখের কথা বলছেন।"

এর পর রামদেবের আইনজীবী বলবীর সিংহ জানান, যোগগুরু এবং বালাকৃষ্ণ, ব্যক্তিগত ভাবে আদালতে চাইতে প্রস্তুত। আদালত যা নির্দেশ দেবে, তা মানতে রাজি তাঁরা। কিন্তু আদালত জানিয়ে দেয়, 'পতঞ্জলি' যে বিজ্ঞাপন প্রকাশ করেছে, তা দেশের আইনের পরিপন্থী জেনেও তাতে রাশ টানা হয়নি। রামদেবের উদ্দেশে আদালত বলে, "কড়া পদক্ষেপের জন্য তৈরি থাকুন।" আগামী ১০ এপ্রিল পরবর্তী শুনানিতে রামদেব এবং বালাকৃষ্ণকে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত। 

সেরা শিরোনাম

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget