এক্সপ্লোর

Sadhguru : সুপ্রিম কোর্টে স্বস্তি সদগুরুর ! ইশা ফাউন্ডেশনে তদন্ত করতে পারবে না পুলিশ

অধ্যাপক কামরাজের অভিযোগ ছিল, তাঁর দুই মেয়ে গীতা এবং লতাকে সদগুরুর ইশা যোগ কেন্দ্রে থাকার জন্য মগজ ধোলাই করা হয়েছে।

নয়াদিল্লি : আধ্যাত্মিক নেতা সদগুরুর জন্য স্বস্তির খবর। একদিন আগেই মাদ্রাজ হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়েছিলেন  সদগুরু জাগ্গি বাসুদেব।  আর আজ, বৃহস্পতিবার  সুপ্রিম কোর্টে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে  স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু পুলিশকে  ইশা ফাউন্ডেশনের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলাগুলি খতিয়ে দেখে  তদন্ত করতে বলেছিল। শীর্ষ আদালতে মামলাটি গেলে, বিচারপতি পুলিশকে একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে বলে।

 সদগুরু জাগ্গি বাসুদেবের আশ্রম ইশা ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্তে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।  সদগুরুর আশ্রমের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ ছিস। তার প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে এখন থেকে তা বন্ধ। 

আগেই মাদ্রাজ হাইকোর্ট তামিলনাডু পুলিশকে তদন্তভার দেয়। তারপরই কোয়েম্বত্তুরে সদগুরুর আশ্রম ইশা ফাউন্ডেশনে তল্লাশি অভিযান শুরু হয়। সেখানে পৌঁছে যায় বিরাট পুলিশ বাহিনী। প্রায় ১৫০ পুলিশ কর্মীর মধ্যে ছিলেন এডিএসপি মর্যাদার অফিসারও । এরপরই মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে  ইশা ফাউন্ডেশন। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে আপাতত স্বস্তি পেয়েছেন সদগুরু।  

তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস কামরাজ একটি মামলা করেছিলেন। তার ভিত্তিতেই মাদ্রাজ হাইকোর্ট এই নির্দেশ দেয়।  অধ্যাপক কামরাজের অভিযোগ ছিল, তাঁর দুই মেয়ে গীতা এবং লতাকে সদগুরুর ইশা যোগ কেন্দ্রে থাকার জন্য মগজ ধোলাই করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ইশা ফাউন্ডেশন তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ পর্যন্ত রাখতে দেয়নি। ইশা ফাউন্ডেশনও সেই অভিযোগ অস্বীকার করে। তারা জানায় যে দুই মেয়ের কথা মামলাকারী বলছেন,তাঁদের একজনের বয়স ৪২ , আরেকজনের ৩৯। তাঁরাও সশরীরে আদালতে হাজির হয়েছিলেন। তাঁরাও সে-কথাই জানান। 

বৃহস্পতিবার শীর্ষ আদালতে  দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, সম্প্রতি ইশা ফাউন্ডেশনের একজন ডাক্তারের বিরুদ্ধে কঠোর POCSO আইনে একটি শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্ত চালিয়ে যেতে হবে অবশ্যই । তখন ইশা ফাউন্ডেশনের আইনজীবী মুকুল রোহাতগি বলেন, যে ঘটনার অভিযোগ সামনে এসেছে, তা আশ্রম ক্যাম্পাসে ঘটেনি।  

তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস কামরাজের করা মামলা প্রায় ১০ বছর ধরে চলছে। তাঁর দুই মেয়েই সশরীরে আদালতে আসেন। জানান, স্বেচ্ছায় ঈশা ফাউন্ডেশনে আছেন তাঁরা, কেউ তাঁদের জোর করেনি। তারপরও মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিরা আরও তদন্ত করে দেখতে বলেন। পুলিশকে ইশা ফাউন্ডেশনের প্রতি ওঠা সব অভিযোগগুলি একত্রিত করার নির্দেশ দেয়। 

 বিচারপতি শিবজ্ঞানম বলেন, সদগুরু তো নিজের মেয়ের বিয়ে দিয়েছেন, সু্প্রতিষ্ঠিত জীবন দিয়েছেন, তিনিই অন্য মেয়েদের মাথা কামিয়ে সন্ন্যাস নিতে উৎসাহ দিচ্ছেন কেন? 

এরপরই ইশা ফাউন্ডেশন সুপ্রিম কোর্টে আবেদন করলে , শীর্ষ আদালত তদন্তে আপাতত স্থগিতাদেশ দেয়। এদিন শুনানির সময় অধ্যাপক এস কামরাজের দুই মেয়েও ভার্চুয়ালি হাজির ছিলেন। এদিনও তাঁরা জানান,  স্বেচ্ছাতেই আশ্রমে আছেন তাঁরা। বরং তাঁদের বাবাই গত আট বছর যাবৎ তাঁদের হয়রান করছে।  প্রধান বিচারপতি জানিয়ে দেন, করেন, 'এইভাবে ইশা ফাউন্ডেশনে পুলিশ বাহিনী ঢুকে তদন্ত করতে পারবে না। শীর্ষ আদালত একজন বিচার বিভাগীয় আধিকারিককে আশ্রম পরিদর্শন করতে এবং দুই মহিলার সঙ্গে কথা বলতে বলবে। এছাড়াও প্রধান বিচারপতি বলেন,'আমরা উভয় সন্ন্যাসিনীর সঙ্গেই আলাদ করে  চেম্বারে  কথা বলতে চাই। '

প্রধান বিচারপতি পরে আরও বলেছিলেন যে মহিলারা তাদের বলেছিলেন যে তারা যথাক্রমে 24 এবং 27 বছর বয়সে আশ্রমে যোগ দিয়েছিলেন এবং সেখানে স্বেচ্ছায় বসবাস করছেন। আদালত আরও উল্লেখ করেছে যে দুই মহিলার মা আট বছর আগে একই রকম একটি আবেদন করেছিলেন।            

আরও পড়ুন : 

এই আন্দোলন যেন ৭০ দশকের ট্রেড ইউনিয়ন আন্দোলন না হয়ে যায়, বললেন ডা. কুণাল সরকার

সেরা শিরোনাম

News Live Updates: বামেদের বুকস্টল ভাঙতে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
বামেদের বুকস্টল ভাঙতে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
ABP Ananda Top 10,17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget