এক্সপ্লোর

Arvind Kejriwal: ফের ধাক্কা কেজরিওয়ালের, জামিনের মেয়াদবৃদ্ধি নিয়ে শুনানিতে রাজি হল না সুপ্রিম কোর্ট

Supreme Court:অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ সাত দিনের জন্য বৃদ্ধি করতে চেয়ে আবেদন জানান দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

নয়াদিল্লি: অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করতে চেয়ে আবেদন জানালেও, অরবিন্দ কেজরিওয়ালের আর্জি নিয়ে শুনানি করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। আগামী ১ জুন কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী আবারও তিহাড়ে ফিরতে হবে কেজরিওয়ালকে। কিন্তু স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ সাত দিনের জন্য বৃদ্ধি করতে চেয়ে আবেদন জানান দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তাঁর সেই আবেদনের শুনানি করতে রাজি হল না দেশের শীর্ষ আদালত। (Arvind Kejriwal)

গতকালই কেজরিওয়ালের আবেদন গ্রহণ করা নিয়ে আলোচনা হয় শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে বিষয়টি পাঠানো হবে বলে জানানো হয়। কিন্তু বুধবার শীর্ষ আদালতের রেজিস্ট্রার কেজরিওয়ালের আবেদন খারিজ করে দেন। তিনি জানান, জামিন সংক্রান্ত বিষয়ে ট্রায়াল কোর্টে আবেদন জানানো যাবে বলে কেজরিওয়ালকে অনুমোদন দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কেজরিওয়ালের আবেদনটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য তালিভুক্ত করার প্রশ্ন ওঠে না।পাশাপাশি, গ্রেফতারির বৈধতা নিয়ে অন্য একটি মামলার শুনানি স্থগিত রয়েছে। তাই মূল আবেদনের সঙ্গে জামিনবৃদ্ধির আবেদনের কোনও সংযোগ নেই বলেও জানান রেজিস্ট্রার।(Supreme Court)

গত ১০ মে বিচারপতি সঞ্জীব খন্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। লোকসভা নির্বাচনের প্রচারে যাতে অংশ নিতে পারেন তিনি, তার জন্যই জামিন মঞ্জুর করা হয়। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেও আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু গত ১৭ মে সেই মামলায় রায় ঘোষণা স্থগিত রাখা হয়। সেই নিরিখে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদবৃদ্ধি না ঘটলে, আগামী ২ জুন তিহাড়ে আত্মসমর্পণ করতে হবে কেজরিওয়ালকে। 

আরও পড়ুন: Cyclone Remal Impact: রেমাল-তাণ্ডবের প্রভাব, ভারী বৃষ্টি ও ধসে উত্তর-পূর্বের ৪ রাজ্যে মৃত ৩৬ !

স্বাস্থ্যজনিত কারণ দেখিয়েই অন্তর্বর্তী জামিনের মেয়াদবৃদ্ধির আবেদন জানান কেজরিওয়াল। তাঁর আইনজীবী জানান, গ্রেফতার হওয়ার পর থেকে সাত কেজি ওজন কমেছে কেজরিওয়ালে। শরীরে কিটোনের মাত্রা অতিরিক্ত হারে বেড়ে গিয়েছে। বেশ কিছু উপসর্গ দেখা গিয়েছে, যা গুরুতর কোনও রোগের ইঙ্গিত হতে পারে। যে কারণে দিল্লির ম্যাক্স হাসপাতালের চিকিৎসকরা কিছু পরীক্ষা করাতে বলেছেন। PET-CT স্ক্যান করাতে হবে কেজরিওয়ালকে, আরও অন্য পরীক্ষাও রয়েছে। 

তাই সব কিছু মেটাতে আরও সাত দিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছিল আদালতে। তাই আরও সাত দিনের জন্য জামিনের মেয়াদবৃদ্ধি হলে, আগামী ৯ জুন কেজরিওয়াল তিহাড়ে আত্মসমর্পণ করবেন বলে জানানো হয়। কিন্তু কেজরিওয়ালের আবেদনকে শুনানির জন্য গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

রসায়নের অধ্যাপক ছিলেন, বিজেপির আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত মাহাস্কের নজরকাড়া কেরিয়ার
রসায়নের অধ্যাপক ছিলেন, বিজেপির আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত মাহাস্কের নজরকাড়া কেরিয়ার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget