এক্সপ্লোর

Supreme Court on Bulldozer Justice: 'মানুষের আশ্রয় কাড়ার অধিকার কে দিয়েছে'? 'বুলডোজার শাসন' নিয়ে কড়া আদালত

Supreme Court of India: অপরাধ মামলায় নাম থাকা ব্যক্তিদের বাড়িতে বুলডোজার চালানোর বিরুদ্ধে আদালতে একাধিক পিটিশন জমা পড়েছিল।

নয়াদিল্লি: 'বুলডোজার শাসন' নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত জানিয়ে দিল, পুলিশ-প্রশাসন বিচারব্যবস্থার ঊর্ধ্বে নয়। বিচারের আগেই অভিযুক্তকে দোষী গন্য করে দেওয়া যায় না। ইচ্ছে মতো যেখানে সেখানে যাতে বুলডোজার না চলে, তার জন্য নির্দেশিকা জারি করেছে আদালত। (Supreme Court on Bulldozer Justice)

অপরাধ মামলায় নাম থাকা ব্যক্তিদের বাড়িতে বুলডোজার চালানোর বিরুদ্ধে আদালতে একাধিক পিটিশন জমা পড়েছিল। বিচার বহির্ভূত ভাবে 'বুলডোজার শাসন'-এর বিহিত চেয়েছিলেন আবেদনকারীরা।  বুধবার বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চে সেগুলির শুনানি হয়। আর সেখানেই কড়া অবস্থান নেয় আদালত। (Supreme Court of India)

শুনানি চলাকালীন এদিন বিচারপতি গাভাই জানান, মাথার উপর ছাদ গড়ে তোলা প্রত্যেক পরিবারের স্বপ্ন। পুলিশ-প্রশাসনের কারও আশ্রয় কেড়ে নেওয়ার অধিকার রয়েছে কি না, এখানে প্রশ্ন সেটাই। বিচারপতি গাভাই বলেন, "গণতান্ত্রিক সরকারের ভিত্তিই হল আইনের শাসন। আর আইন বলে, আগেভাগে অভিযুক্তকে দোষী বলা যায় না। সরকারের স্বৈরাচারী পদক্ষেপ থেকে রক্ষা করতে সংবিধান নাগরিকদের কিছু অধিকার দিয়েছে। আইনের শাসন বলে, স্বেচ্ছাচার করে কারও সম্পত্তি কেড়ে নেওয়া যায় না।"

বিচারপতি গাভাই আরও বলেন, "পুলিশ-প্রশাসন কখনও বিচারব্যবস্থার বিকল্প হতে পারে না। জনগণের আস্থা ধরে রাখা, তাঁদের প্রতি দায়বদ্ধতার প্রশ্ন জড়িয়ে এখানে। কেউ অভিযুক্ত বলেই পুলিশ-প্রশাসন যদি তাঁর বাড়িতে বুলডোজার চালায়, সেক্ষেত্রে ক্ষমতার পৃথকীকরণ নীতি লঙ্ঘন করা হয়।"

যে আধিকারিক বুলডোজার চালানোর নির্দেশ দেবেন, তাঁর উপর এক্ষেত্রে দায় বর্তাবে বলে মন্তব্য করেছে আদালত। আদালতের বক্তব্য, "সরকার এবং আধিকারিকরা স্বৈরাচারী এবং অতিসক্রিয় পদক্ষেপ করতে পারেন না। কোনও আধিকারিক ক্ষমতার অপব্যবহার করলে স্বৈরাচারী আচরণ করলে, তাঁকে রেয়াত করা হবে না।"

আদালত জানিয়েছে, আশেপাশের সবকিছু ছেড়ে যখন একটি নির্মাণকে চিহ্নিত করে বুলডোজার চালানো হয়, একই ধরনের অন্য কোনও নির্মাণকে স্পর্শ করা হয় না, সেক্ষেত্রে বুঝতে হবে, বেআইনি নির্মাণ ভেঙে দেওয়াল আসল লক্ষ্য নয়, বরং বিচার ছাড়াই শাস্তি দেওয়াই আসল লক্ষ্য।  পরিবারের একজন যদি অভিযুক্ত হন, সেক্ষেত্রে বাকিদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়ার অধিকারই বা কে দিয়েছে, প্রশ্ন করে আদালত। 

বেআইনি নির্মাণের উপর বুলডোজার টালানোর ক্ষেত্রে নিয়মও বেঁধে দিয়েছে আদালত। বলা হয়েছে, শোকজ নোটিস ছাড়া কোনও রকম বুলডোজার চালানো যাবে না। যাঁকে নোটিস দেওয়া হচ্ছে, ১৫ দিনের মধ্যে উত্তর দিতে হবে তাঁকে। স্থানীয় নিয়ম-কানুন অনুযায়ী সময় বর্ধিতও হতে পারে। শুধু শোকজ ধরালেই হবে না, কেন ওই নির্মাণকে বেআইনি বলা হচ্ছে, কী কী আইন লঙ্ঘিত হয়েছে, তা বিশদে জানাতে হবে নোটিসে। যাঁকে নোটিস দেওয়া হচ্ছে, তাঁর বক্তব্য শুনতে হবে স্থানীয় প্রশাসনকে, সেই মতো এগোতে হবে। নির্মাণ বেআইনি হলে ১৫ দিন সময় দিতে হবে। কোথাও থেকে ওজর-আপত্তি না এলে, আদালত যদি স্থগিতাদেশ না দেয়, একমাত্র সেক্ষেত্রেই বুলডোজার চালানো যাবে। 

আদালতের নির্দেশ অমান্য করলে, তা আদালত অবমাননা হিসেবে ধরা হবে বলেও জানানো হয়েছে।  যাঁর নির্দেশে বুলডোজার চালানো হবে, নির্মাণকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়ও তাঁর কাঁধে বর্তাবে। টাকা কাটা হবে তাঁর বেতন থেকে।  তাঁর বেতন থেকে টাকা আদায় করা হবে। বেআইনি নির্মাণ নিয়ে পাঠানো শোকজ নোটিস, সেই সংক্রান্ত চূড়ান্ত রায় যাতে সকলের চোখের সামনে থাকে, তার জন্য পুরসভাগুলিকে তিন মাসের মধ্যে পোর্টাল তৈরির নির্দেশও দিয়েছে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget