এক্সপ্লোর

Arab Israel War:সংঘর্ষের ৩ মাস পার, ইজরায়েলি হামলায় লেবাননে হত হেজবোল্লার অন্যতম শীর্ষ কমান্ডার

World News:তিন মাস পেরিয়েও থামেনি ইজরায়েল-হামাস সংঘর্ষ। এর মধ্যে হেজবোল্লার দাবি, দক্ষিণ লেবাননে ইজরায়েলি হামলায় মারা গিয়েছে তাদের এক শীর্ষ কমান্ডার।

নয়াদিল্লি: তিন মাস পেরিয়েও থামেনি ইজরায়েল-হামাস সংঘর্ষ। এর মধ্যে হেজবোল্লার দাবি, দক্ষিণ লেবাননে ইজরায়েলি হামলায় মারা গিয়েছে তাদের এক শীর্ষ কমান্ডার। হেজবোল্লার অন্যতম প্রশিক্ষিত বাহিনী, 'রদওয়ান' ফোর্সের সদস্য ওই ব্যক্তির নাম উইসাম তাওয়িল বলে লেবানন সূত্রে খবর। হালের ইজরায়েল-হামাস সংঘর্ষের মধ্যে উইসামের মৃত্যুতে এক অন্যতম শীর্ষস্থানীয় এক নেতাকে হারাল হেজবোল্লা।

কী জানা গেল?
কারও মৃত্যু নিয়ে মন্তব্য না করলেও ইজরায়েলের সেনা প্রত্যাঘাতের কথা স্বীকার করেছে। তাদের দাবি, সীমান্তপার থেকে যে ভাবে হামলা চলছে, তার জবাবে হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে পাল্টা দিয়েছে ইজরায়েলের বাহিনীও। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার টালমাটাল পরিস্থিতি তীব্রতর হওয়ার আশঙ্কা। ইজরায়েল, ব্রিটেন-সহ পশ্চিমি দুনিয়ার একাধিক দেশের কাছে, হেজবোল্লা জঙ্গিগোষ্ঠী। লেবাননের বড় অংশের ক্ষমতা তাদেরই হাতে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সামরিক ক্ষমতার পাশাপাশি দস্তুরমতো রাজনৈতিক ক্ষমতাও রয়েছে। বস্তুত, গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল-হামাস সংঘর্ষ শুরুর থেকে প্রায় নিয়মিত লেবানন সীমান্ত থেকেও গুলিবর্ষণ জারি রেখেছে তারা। পরিস্থিতি এমনই যে ইজরায়েলের প্রধানমন্ত্রী সোমবার, দেশের উত্তরাংশে, লেবাননের সঙ্গী সীমান্তে মোতায়েন সেনাবাহিনীর উদ্দেশে বলেছেন, 'যেনতেনপ্রকারেন এই অংশে শান্তি ফেরাতেই হবে।' 
লেবাননের সরকারি সংবাদমাধ্যম জানায়, কিরবেত সেলিমের অল-দাবসা এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে আকাশপথে হামলা চালায় ইজরায়েল। তাতে দুজনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় কিছু জানায়নি সংবাদমাধ্যম। লেবাননের নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, নিহত এক জন হেজবোল্লার অন্যতম শীর্ষ কমান্ডার উইসাম তাওয়িল। অন্য জনও হেজবোল্লারই সদস্য। 

আর যা...
শুধু হেজবোল্লা নয়, ইজরায়েলের সেনা সূত্রে খবর, হামাসের রকেট হামলার নেপথ্যে থাকা অন্যতম শীর্ষস্থানীয় একজনকে সোমবারই  সিরিয়ায় শেষ করেছে তারা। নিহতের নাম হাসান হাকাসাহ। ইজরায়লি সেনা সূত্রে জানানো হয়েছে, সিরিয়া থেকে হামাস যে রকেট ছুড়েছিল, তার নেপথ্যে অন্যতম হাত ছিল হাসানের। ইজরায়েলের সেনার বক্তব্য, 'আমরা সিরিয়া থেকে কোনও ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ বরদাস্ত করব না। এরকম কিছু হলে সিরিয়াকে তার দায় নিতে হবে।' এদিকে তিন মাসের বেশি সময় ধরে চলতে থাকা ইজরায়েল-হামাস সংঘর্ষে গাজার অবস্থা অত্যন্ত শোচনীয়। শেষ ২৪ ঘণ্টায় আরও ২৪৯ প্যালেস্তিনীয়র প্রাণ গিয়েছে বলে খবর। এর মধ্যে ওই অঞ্চলে সফরে এসেছেন মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন।

আরও পড়ুন:প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে 'আপত্তিজনক মন্তব্যে' ৩ ডেপুটি মিনিস্টারকে সাসপেন্ড মলদ্বীপের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WhatsApp Review Mode : হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget