এক্সপ্লোর

Swastha Sathi Card Update: স্বাস্থ্য সাথী কার্ডের টাকা ফুরিয়ে গেলেও সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

Swastha Sathi Card : পরিবারের একজনের চিকিৎসায় পাঁচ লক্ষ টাকা লেগে গেলে, বাকিরা কি সরকারি হাসপাতালে আর বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন না? সেই সংশয়ের অবসান ঘটালেন স্বাস্থ্য অধিকর্তা।

সন্দীপ সরকার, কলকাতা : সরকারি হাসপাতালে (Government Hospital) ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে স্বাস্থ্য সাথী কার্ড (Swastha Sathi Card) বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার (West Bengal Government)। কিন্তু কার্ডের ৫ লক্ষ টাকা শেষ হয়ে গেলে নিখরচায় পরিষেবা কি আর মিলবে না? সেই সংশয়ে দাঁড়ি টানলেন রাজ্যের স্বাস্থ্য আধিকর্তা। জানালেন, কার্ডের টাকা ফুরিয়ে গেলেও, বিনামূল্যে চিকিৎসা মিলবে সরকারি হাসপাতালে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেছেন, 'স্বাস্থ্যসাথী কার্ডে টাকা ফুরিয়ে গেলেও মানুষ সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পাবেন। সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে, টাকা আছে কি নেই, সেটা বড় কথা নয়।'

গত ২৬ অক্টোবর নির্দেশিকা জারি করে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে স্বাস্থ্যসাথী। বলা হয়েছে, রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্প, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প কিংবা ESI কার্ড থাকা বাধ্যতামূলক। এর মধ্যে কোনওটাই না থাকলে, সরকারি হাসপাতালেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়া হবে। শুধু ভর্তি হয়ে চিকিৎসা নয়, সরকারি হাসপাতালে PPP মডেলে তৈরি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করাতে গেলেও, স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক।

যদিও স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকা ঘিরে নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার দিন শেষ? স্বাস্থ্য সাথী প্রকল্পে বছরে পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা মেলে। পরিবারের একজনের চিকিৎসায় পাঁচ লক্ষ টাকা লেগে গেলে, বাকিরা কি সরকারি হাসপাতালে আর বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন না? সেই সংশয়ের অবসান ঘটালেন স্বাস্থ্য অধিকর্তা। জানালেন কার্ডে টাকা ফুরিয়ে গেলেও, সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা মিলবে। 

পাশাপাশি, স্বাস্থ্য অধিকর্তার দাবি, স্বাস্থ্যসাথী পরিষেবা সংক্রান্ত তথ্য ভাণ্ডার গড়ে তুলতেই সরকারি হাসপাতালে ওই কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। 

আরও পড়ুন- শনি-রবির ছুটিতেও বন্ধ নয়, এবার থেকে রোজই স্বাস্থ্যসাথী কার্ডের ক্লেমে মিলবে ক্লিয়ারেন্স

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget