এক্সপ্লোর

SSC Case: এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে গ্রেফতার তাপস মণ্ডল

Tapas Mondal: টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।

পার্থপ্রতিম ঘোষ ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে গ্রেফতার তাপস মণ্ডল। এদিন তাঁকে ডেকে পাঠানো হয়। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।  

মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল গ্রেফতার। শারীরিক পরীক্ষার জন্য তাপস মণ্ডলকে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএমে। গ্রেফতার তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষ। কুন্তলের মুখে বারবার উঠে এসেছিল তাপস মণ্ডস ও নীলাদ্রি ঘোষের নাম।

'তদন্তে সহযোগিতা করছি, কেন গ্রেফতার করল জানি না।', গ্রেফতারির পরে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন তাপস। তাপসকে বাইরে রাখলে তদন্ত প্রভাবিত হচ্ছে। সম্প্রতি এমনই অভিযোগ করেছিলেন কুন্তল ঘোষ। তারপরেই গ্রেফতার করল সিবিআই।

কেন গ্রেফতার:
উপেন বিশ্বাস বর্ণিত বাগদার 'সৎ রঞ্জন' ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতারের ৪৮ ঘণ্টার মধ্যে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। একইসঙ্গে এদিন গ্রেফতার করা হয়, নীলাদ্রি ঘোষকেও। CBI-এর দাবি, তদন্তে সহযোগিতা করলেও, নিজের বিষয়ে তথ্য লুকোচ্ছিলেন তাপস মণ্ডল। নিজের উপর থেকে দায় ঝাড়ার চেষ্টা করছিলেন। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, তাপস মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লেনদেন সংক্রান্ত নথি দেখে বোঝা গেছে মিথ্য়ে বলছেন তিনি। প্রামাণ্য নথি এবং পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের সঙ্গেও বয়ানে ফারাক রয়েছে তাপস মণ্ডলের। এমনকি, তদন্তকেও বিপথে চালিত করার চেষ্টা করছিলেন তিনি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই তাপস মণ্ডলের মুখেই প্রথম কুন্তল ঘোষের নাম শোনা যায়। এরপরই কুন্তল ঘোষকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাপস মণ্ডলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন কুন্তলও। 

সোমবারই শেষ হচ্ছে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের জেল হেফাজতের মেয়াদ। তাঁর আগে এদিন নিজাম প্যালেসে তলব করা হয় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে। সকাল ১১টা থেকে শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। শেষে বিকেল পৌনে পাঁচটা নাগাদ তাঁকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারির পরে তাপস মণ্ডল বলেন, 'কেন করল জানি না। কেন করল বুঝতে পারছি না। সহযোগিতা এখনও করছি। আমি তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছি। এখন সে তো করবেই।'

একইসঙ্গে এদিন গ্রেফতার করা হয় নীলাদ্রি ঘোষকেও। এই নীলাদ্রি ঘোষের নাম শোনা গিয়েছিল কুন্তল ঘোষের মুখে। CBI-এর দাবি, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষ- এই তিন জনের মধ্যে গোপন আঁতাঁত রয়েছে। সূত্রের দাবি, নিয়োগ দুর্নীতির রহস্যের জট খুলতে এই তিনজনকে সামনাসামনি বসিয়েও জেরা করা হতে পারে। সোমবার তাঁদের আলিপুর আদালতে পেশ করা হবে। 

আরও পড়ুন: নাম-পদবী এক হওয়ার মাশুল! কয়েক লক্ষের ঋণ প্রতারণার শিকার হাওড়ার বাসিন্দা, ধৃত ১


সেরা শিরোনাম

Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা

ভিডিও

Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget