এক্সপ্লোর

Covaxin gets WHO's Approval : অবশেষে সুখবর, হু-র ছাড়পত্র পেল কোভ্যাক্সিন

Covaxin: ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিন দীর্ঘ অপেক্ষার পর বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল

নয়াদিল্লি : দীর্ঘ অপেক্ষার পর এল সুখবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র ছাড়পত্র পেল কোভ্যাক্সিন। ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিল হু-এর টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ। এমনটাই খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে। যে সংস্থা স্বাধীনভাবে বিভিন্ন ভ্যাকসিনের কার্যকারিতা, গুণমান খতিয়ে দেখে ছাড়পত্র দিয়ে থাকে। ফেজ থ্রি ট্রায়ালের রিপোর্টের ভিত্তিতে যে ছাড়পত্র দিয়েছে তারা।

দীর্ঘদিন ধরেই কোভ্যাক্সিনের ছাড়পত্র আটকে থাকায় সমস্যায় পড়েছিলেন অনেক টিকা গ্রহীতাই। ভারতের প্রায় ২০ কোটি মানুষ নিয়েছেন দেশে দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিন। কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় কোভ্যাক্সিন গ্রহীতাদের বিদেশযাত্রা নিয়ে চলছিল সমস্যা। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র না মেলায় তাদের নেওয়া ভ্যাকসিনের কার্যকারিতা ঘিরেও সন্দীহান হয়েছিলেন অনেকে। ভারত বায়োটেকের পক্ষ থেকে অবশ্য বারবার বলা হয়েছে, তাদের তৈরি কোভ্যাক্সিনের কার্যকারিতা প্রায় ৭৭ শতাংশ। পাশাপাশি তা কার্যকর করোনার নতুন প্রকারভেদ ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও। কিন্তু হু-র ছাড়পত্র না পাওয়ায় সবমহলেই চলছিল অস্বস্তি। কিন্তু শেষমেশ ছাড়পত্র মেলায় সবমহলেই স্বস্তি। হু-র দক্ষিণ পূর্ব এশিয়ার ডিরেক্টর চিকিৎসক ক্ষেত্রপাল সিংহ কোভ্যাক্সিনের ছাড়পত্র প্রসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন।

কোভ্যাক্সিন হু-র ছাড়পত্র পাওয়ায় স্বস্তি চিকিৎসক মহলেও। শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বলেছেন, ভারতের তৈরি ভ্যাকসিন বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের কথায়, ১৮ মাস অপেক্ষার পর দারুণ একটা আনন্দের দিন। ভারতে তৈরি ভ্যাকসিন বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বলে নাগরিক হিসেবে সঙ্গে কোভ্যাক্সিনের কার্যকারিতায় সিলমোহর পড়ায় অনেকের কথা ভেবে চিকিৎসক হিসেবেও আনন্দের দিন। কারণ ভারতের প্রায় ২০ কোটি মানুষকে কোভ্যাক্সিন দেওয়া হয়েছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক জনসংখ্যা।

দীর্ঘদিন আটকে থাকার পর কোভ্যাক্সিন ছাড়পত্র পাওয়ায় কোটি কোটি টিকা গ্রহীতার পাশাপাশি ভারত বায়োটেক ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রসঙ্গত, মর্ডানা, অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনকে আগেই ছাড়পত্র দিয়েছিল হু।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
TMC Breaking : তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Bisleri Water : এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ
এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget