এক্সপ্লোর

সন্ত্রাসবাদী গডসেকে দেশপ্রেমিক বললেন সন্ত্রাসবাদী প্রজ্ঞা, ট্যুইট রাহুলের

বুধবার লোকসভায় ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা এসপিজি আইন সংশোধনী বিলের ওপর বিতর্কের সময় ডিএমকে এমপি এ রাজার গডসের উল্লেখ করে মন্তব্যে বাধা দেন, বলেন, আপনি একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না! সভায় এ নিয়ে গতকালের পর আজও শোরগোল হয়।

নয়াদিল্লি: ট্যুইটে স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরের মহাত্মা গাঁধী ঘাতক নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলে প্রশংসার নিন্দা করে রাহুল গাঁধী বললেন, সন্ত্রাসবাদী প্রজ্ঞা সন্ত্রাসবাদী গডসেকে দেশপ্রেমিক আখ্যা দিলেন! এটা ভারতীয় সংসদের ইতিহাসে দুঃখের দিন বলেও মন্তব্য করেছেন কংগ্রেসের শীর্ষ নেতা। প্রজ্ঞার মন্তব্য আরএসএস, বিজেপির হৃদয়, মনের প্রতিফলন বলেও সাংবাদিকদের সামনে উল্লেখ করেন রাহুল। বলেন, উনি যা বলেছেন, সেটাই আরএসএস, বিজেপির মনের কথা। এটা আড়াল করা যাবে না। ওই ভদ্রমহিলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করে সময় নষ্ট করার প্রয়োজন নেই। রাহুল আরও বলেন, বিজেপি যতই মহাত্মা গাঁধীর বন্দনা করুক না কেন, ওদের আসল মানসিকতা কোনও না কোনও ভাবে বেরিয়ে আসবেই। কিছুই লুকিয়ে রাখা যাবে না। বুধবার লোকসভায় ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা এসপিজি আইন সংশোধনী বিলের ওপর বিতর্কের সময় ডিএমকে এমপি এ রাজার গডসের উল্লেখ করে মন্তব্যে বাধা দেন, বলেন, আপনি একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না! সভায় এ নিয়ে গতকালের পর আজও শোরগোল হয়। কংগ্রেস সাংসদরা প্রজ্ঞার সভার রেকর্ড থেকে বাদ পড়া মন্তব্য নিয়ে বিতর্ক চেয়ে সরব হন। স্পিকার ওম বিড়লা সম্মতি না দেওয়ায় প্রতিবাদে তাঁরা ওয়াকআউট করেন। অবশ্য প্রজ্ঞার নাম না করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ তাঁর মন্তব্য অনুমোদন করা হচ্ছে না বলে জানিয়ে দেন। বলেন, নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে দেখানো যে কোনও আদর্শের নিন্দা করি আমরা। মহাত্মা গাঁধী, তাঁর দর্শন আমাদের অনুপ্রেরণা দিয়েছে, ভবিষ্যতেও দেবে। রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলে সেভাবেই তাঁকে দেখেন। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীও প্রজ্ঞার মন্তব্যকে ‘শকিং’ বা ‘আঘাত’ বলে উল্লেখ করেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget