এক্সপ্লোর

Jammu and Kashmir: চিনা অস্ত্র, সরঞ্জাম পাক জঙ্গিদের হাতে? ভূস্বর্গে একের পর এক নাশকতায় উঠে এল নয়া তথ্য

China Made Weapons: জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার জঙ্গিরা চিনে তৈরি আগ্নেয়াস্ত্র, গ্রেনেড বডি ক্যামেরা এবং যোগাযোগের সরঞ্জাম ব্যবহার করছে বলে ভারতীয় গোয়েন্দাসূত্রে খবর।

নয়াদিল্লি: ভূস্বর্গে নাশকতার নেপথ্যে পড়শি দেশ পাকিস্তানের ভূমিকার কথা উঠে এসেছে বার বার। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় এবার চিনা সংযোগ সামনে এল।  ভারতীয় গোয়েন্দা সূত্রে যানা যাচ্ছে, নাশকতা চালাতে এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে যে সমস্ত অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম ব্যবহার করছে জঙ্গিরা, সেগুলি মূলত চিনে তৈরি। চিনে তৈরি অস্ত্রশস্ত্র এবং সরঞ্জামের ব্যবহারের লাগাতার বৃদ্ধিও চোখে পড়ছে বলে জানা গিয়েছে। আর তাতেই অশনি সঙ্কেত দেখছেন ভারতীয় গোয়েন্দারা। (Jammu and Kashmir)

পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার মতো সংগঠনের জঙ্গিরা চিনে তৈরি আগ্নেয়াস্ত্র, গ্রেনেড বডি ক্যামেরা এবং যোগাযোগের সরঞ্জাম ব্যবহার করছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।  সম্প্রতি উপত্যকায় যে পর পর নাশকতা চালানো হয়েছে, তাতে চিনে তৈরি ওই সব সরঞ্জামই ব্যবহৃত হয়েছে বলে জানা গিয়েছে। (China Made Weapons)

শুধু বড় ধরনের নাশকতা চালাতেই নয়, সীমান্তে অনুপ্রবেশ ঘটাতেও চিনা সরঞ্জামের ব্যবহার বেড়েছে। সম্প্রতি পাকিস্তান থেকে অনুপ্রেবেশ চালানোর চেষ্টা করার সময় জঙ্গিদের কাছ থেকে স্নাইপার বন্দুক উদ্ধার হয়, তা চিনা প্রযুক্তিতে তৈরি। নভেম্বর মাসে  ভারতীয় সেনাকে লক্ষ্য করে ওই স্নাইপার বন্দুক থেকেই গুলি ছোড়ে জঙ্গিরা। এমনকি হামলার পর যে ছবি প্রকাশ করে জঙ্গি সংগঠন, সেই ছবিও চিনা বডি ক্যামেরায় তোলা বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Ram Temple Inauguration: শিশুসুলভ সারল্য, কোমলতা থাকতে হবে চেহারায়, অযোধ্যায় সেরা ‘রামলালা’ পাঠানোর দৌড়ে তিন মূর্তিকার

নাশকতা বা অনুপ্রবেশের ক্ষেত্রে সাধারণ সাংকেতিক ভাষায় পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখে জঙ্গিরা, তার জন্য যে বিশেষ যন্ত্রের ব্যবহার চোখে পড়েছে সম্প্রতি, সেটিও চিনে তৈরি বলে দাবি ভারতীয় গোয়েন্দারা। চিনা অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম পাক জঙ্গিদের হাতে উঠছে কী করে, তার সপক্ষেও যুক্তি দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, পাকিস্তানি সেনা নিয়মিত চিন থেকে আসা অস্ত্রশস্ত্র, ক্যামেরা এবং অন্য সরঞ্জাম পরীক্ষা করে দেখে। কিন্তু নিজেরা না ব্যবহার করে সেগুলি জঙ্গি সংগঠনগুলির হাতে তুলে দেয়। সীমান্ত পেরিয়ে উপত্যকায় নাশকতা চালাতে জঙ্গিরা সেগুিলিই ব্যবহার করে।

শুধু তাই নয়, গোয়েন্দা সূত্রে খবর, চিনের সাহায্যে নিজেদের সাইবার শাখাকেও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে পাকিস্তান। পাকিস্তানে পৃথক ইনফরমেশন সিকিওরিটি ল্যাব তৈরিতে টাকা ঢালছে চিনও, যা সাইবার যুদ্ধের প্রস্তুতি বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের। লাদাখে সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে চিন পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলিকে সাহায্য করছে কিনা, উঠছে সেই প্রশ্নও। সম্প্রতি ফের উপত্যকায় নাশকতা চালিয়েছে পাক জঙ্গিরা, তাতে পাঁচ সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু'জন। বৃহস্পতি সরাসরি সেনার গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। এমন পরিস্থিতিতে উপত্যকায় সেনা বাড়ানো হচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jantar Mantar Quota Protest : জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget