এক্সপ্লোর

Mission Gaganyaan:গগনযানের পরীক্ষামূলক উড়ান, কোথায়, কী ভাবে দেখবেন? খুঁটিনাটি জানাল ইসরো

ISRO Announces:ঘড়ি ধরে সকাল সাড়ে ৭টা। পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ হবে ইসরোর 'গগনযান'। ২১ অক্টোবর সকাল সাড়ে ৭টায় এই পরীক্ষামূলক উৎক্ষেপণ হওয়ার কথা যা দেখা যাবে ইসরোর নিজস্ব ওয়েবসাইটে।

নয়াদিল্লি: ঘড়ি ধরে সকাল সাড়ে ৭টা। পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ হবে ইসরোর 'গগনযান' (Mission Gaganyaan)। ২১ অক্টোবর সকাল সাড়ে ৭টায় এই পরীক্ষামূলক উৎক্ষেপণ হওয়ার কথা যা দেখা যাবে ইসরোর (sro Gaganyaan Test Flight) নিজস্ব ওয়েবসাইটে। তা ছাড়া ইসরোর ফেসবুক পেজ, ডিডি ন্যাশনাল টিভি এবং ইউটিউবেও দেখা যাবে এই উৎক্ষেপণ। এদিন বিষয়টি নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় নিজেদের পেজে দীর্ঘ পোস্ট দিয়েছে ইসরো।      

কী হতে চলেছে?
মহাকাশচারী পাঠানোর লক্ষ্য জয়ে গগনযান অভিযান করতে চলেছে ইসরো।  ৪০০ কিলোমিটার কক্ষপথে মহাকাশচারী পাঠানো ও তাঁকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা এই অভিযানের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছতে হলে একাধিক ধাপ বা পর্যায় সফলভাবে পেরোনো জরুরি। ইসরোর বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই অভিযানের যে Crew Module রয়েছে, সেটি নির্মাণের নানা স্তর থাকে।

">

এরই মধ্যে একটি হল টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশন- বা টিভি ডি-১। ইসরো সূত্রে খবর, টিভি ডি-১ ক্রু মডিউলের একটি 'আনপ্রেশারাইজ ভার্সন'। ২১ অক্টোবর শ্রীহরিকোটা থেকে সেটিরই পরীক্ষামূলক উড়ান হওয়ার কথা। ইসরো জানাচ্ছে, বঙ্গোপসাগরে টাচডাউনের পর এই ক্রুল মডিউলটি উদ্ধার করে আনা হবে। সে জন্য একটি ভেসেল এবং ভারতীয় নৌবাহিনীর একটি টিমও তৈরি রয়েছে।

প্রেক্ষাপট...
কদিন আগেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, ২০৪০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর চেষ্টা করবে ভারত। সঙ্গে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৩৫ সালের মধ্যে স্পেস স্টেশন তৈরির নকশা বানাতেও নির্দেশ দিয়েছেন স্পেস ডিপার্টমেন্টকে। চন্দ্রযান-৩ অভিযানের পর মহাকাশ গবেষণায় যে সরকার জোরালো উদ্যোগ নিতে চাইছে, সেটা এই ঘোষণার পর স্পষ্ট হয়ে যায়। পরে ইসরোর তরফেও ট্যুইট করে জানানো হয়েছিল বিষয়টি। বস্তুত, গত অগাস্টে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের পর গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছিল ইসরো। দুরন্ত ওই অভিযানের ঠিক আগেই রাশিয়ার একটি অভিযান ব্যর্থ হয়ে যায়। একসময়ে মহাকাশ গবেষণার অন্যতম পথিকৃৎ রাশিয়ার এই ব্যর্থতার পাশে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই সাফল্য গোটা দুনিয়ার নজর কাড়ে। এতেই শেষ নয়। এর পর সূর্যের উদ্দেশে অভিযান শুরু করে ইসরো। তখনই শোনা যায়, নভোচরদের নিয়ে মহাকাশ অভিযানের পরীক্ষামূলক অংশ হিসেবে তাদের একটি টেস্টও করার কথা চলতি সপ্তাহের শেষ দিকে।

আরও পড়ুন:পৃথিবীর গায়ে 'কালো ছোপ'! 'অভূতপূর্ব' এক দৃশ্য ধরা পড়ল নাসার ক্যামেরায়

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget