এক্সপ্লোর

Thailand : চলন্ত ট্রেনের মাথায় ভেঙে পড়ল ক্রেন, সঙ্গে সঙ্গে বেলাইন, মুহূর্তে মর্মান্তিক মৃত্যু বহুজনের

নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায়  ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ২২ জনের । আহত বহু মানুষ। 

ব্যাংকক: আনন্দের রেলযাত্রা মুহূ্র্তে যেন হয়ে গেল দুঃস্বপ্ন।  ব্যাংকক থেকে উত্তর-পূর্ব দিকে সফর করছিল ট্রেনটি। সেখানেই ঘটল বিপর্যয়। নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায়  ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ২২ জনের । আহত বহু মানুষ।     

সূত্রের খবর রেল লাইনের আশেপাশে কোনও নির্মানকাজ চলছিল। সেই জন্য রাখা ছিল একটি বিশালাকার ক্রেন। সেই ভারী ক্রেনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ট্রেনের উপর। আর তাতেই ট্রেনটি লাইনচ্যুত হয়।  নির্মাণ কাজের জন্য ব্যবহৃত  ক্রেনটি একটি বগির উপরে পড়ে যাওয়ায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এই সংঘর্ষের ফলে একাধিক কোচের গুরুতর ক্ষতি হয়।  ভয়াবহ এই দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন মারা যান ঘটনাস্থলেই। মারাত্মক ভাবে আহত কমপক্ষে ৩০ জন । খবর পুলিশ সূত্রে। থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক  সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ঘটনায় বাইশ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে।  দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বগিগুলির অবস্থা ছিল কার্যত ভয়ঙ্কর। ক্ষতিগ্রস্ত বগিগুলির অনুসন্ধান চলছিল, যদি কেউ আটকে পড়ে থাকে।  বেশ কয়েকটি বগির বেশ কিছু অংশ মারাত্মকভাবে দুমড়ে পড়েছিল।                    

স্থানীয় সূত্রে খবর, রেল প্রকল্পের কাজ চলছিল। তার জন্যই ছিল ক্রেনটি। সেরকম একটি ক্রেনইভেঙে পড়ে। তা গিয়ে পড়ে পাশ দিয়ে যাওয়া ট্রেনের ঘাড়ে। প্রবল অভিঘাতে লাইনচ্যুত হয় চলন্ত ট্রেনটি। মুহূর্তে  আগুন ধরে যায়। ভয়ঙ্কর দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি হয় বহু মানুষের। উদ্ধার কাজ চলছে।                  

আহতদের সঙ্গে সঙ্গে সহায়তা প্রদানের জন্য চিকিৎসকরা রেল লাইনের কাছেই অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছেন। গুরুতর জখমদের  চিকিৎসার জন্য  নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকা পড়েছে কিনা তা নিশ্চিত করতে এখনও চলছে অনুসন্ধান । 

এমন দুর্ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন ভেঙে পড়ল ক্রেনটি,   উচ্চ-গতির রেল প্রকল্পের সাইটে নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget