এক্সপ্লোর

নতুন যুগের সূচনা, ধর্ম ও উন্নয়নের সমন্বয় দেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে, রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে ট্যুইট অমিত শাহের

আরেকটি ট্যুইটে তিনি লিখেছেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণ শতকের পর শতক ধরে বিশ্বব্যাপী হিন্দুদের বিশ্বাসের প্রতীক। ভূমি পূজার মাধ্যমে কোটি কোটি হিন্দুর সেই বিশ্বাসেরই মর্যাদা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট।

নয়াদিল্লি: কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিত্সাধীন হাসপাতালে। কিন্তু রামমন্দিরের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে আবেগের আঁচ ছুঁয়ে গেল অমিত শাহকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল থেকেই ট্যুইট করে আজ এক ঐতিহাসিক দিন বলে মন্তব্য করলেন। বললেন, একটি নয়া যুগের সূচনা হল। তিনি লিখেছেন, আজ ভারতের কাছে এক ঐতিহাসিক, গর্বের দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমি পূজা করে বিরাট এক রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, যা ভারতের সংস্কৃতি ও সভ্যতার এক সোনালি অধ্যায়ের সূচনা করল, একটি নতুন যুগের শুরু হল। নরেন্দ্র মোদির স্পষ্ট নেতৃত্বের জন্যই মন্দির নির্মাণ সম্ভব হল বলেও অভিমত জানিয়েছেন শাহ। লিখেছেন, মোদি সরকার সবসময় ভারতীয় সংস্কৃতি ও তার মূল্যবোধ রক্ষায় দায়বদ্ধ থাকবে। আরেকটি ট্যুইটে তিনি লিখেছেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণ শতকের পর শতক ধরে বিশ্বব্যাপী হিন্দুদের বিশ্বাসের প্রতীক। ভূমি পূজার মাধ্যমে কোটি কোটি হিন্দুর সেই বিশ্বাসেরই মর্যাদা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। রামের চরিত্র ও জীবনদর্শন ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি, মন্দির দেশের অর্থনৈতিক অগ্রগতি চাঙ্গা করবে বলেও অভিমত জানান শাহ। ট্যুইট করেন, ভগবান শ্রীরামের আদর্শ ও চিন্তাধারা ভারতের আত্মায় রয়েছে। তাঁর চরিত্র ও দর্শন ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি। রামমন্দির তৈরির মাধ্যমে এই পূণ্যভূমি আবার তার পূর্ণ গরিমা নিয়ে বিশ্বে মাথা তুলে দাঁড়াবে। ধর্ম ও উন্নয়নের সমন্বয় দেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। ভগবান রামের অগণিত ভক্তের কয়েক শতকের লাগাতার বলিদান, সংগ্রাম, কৃচ্ছসাধন ও আত্মত্যাগের ফলেই রামমন্দির নির্মাণ সম্ভব হতে চলেছে বলেও মন্তব্য করেছেন শাহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget