এক্সপ্লোর

লক্ষ্য বিধানসভা ভোট, স্বামী বিবেকানন্দকে নিয়ে কর্মসূচি শুভেন্দু ও অভিষেকদের  

সালটা ছিল ১৮৯৩ এর ১ই সেপ্টেম্বর বহু চেষ্টার পর গেরুয়াবসনধারী এক ভারতীয় মঞ্চে দাঁড়িয়ে উদত্ত কণ্ঠে বলেছিলেন সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা এবং তাদের ভয়ঙ্কর উত্তরসূরি গোঁড়ামি দীর্ঘ কাল এই সুন্দর পৃথিবীকে দখল করে রেখেছে।

কলকাতা: কাল যুবদিবসে মুখোমুখি শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল করবে বিজেপি। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর এই প্রথম কলকাতায় কোনও কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু। কর্মসূচি আছে তৃণমূলেরও। দুপুরে গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করবে যুব তৃণমূল।

সালটা ছিল ১৮৯৩ এর ১ই সেপ্টেম্বর  বহু চেষ্টার পর গেরুয়াবসনধারী এক ভারতীয় মঞ্চে দাঁড়িয়ে উদত্ত কণ্ঠে বলেছিলেন সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা এবং তাদের ভয়ঙ্কর উত্তরসূরি গোঁড়ামি দীর্ঘ কাল এই সুন্দর পৃথিবীকে দখল করে রেখেছে। তারা পৃথিবীকে হিংসায় পরিপূর্ণ করেছে, মাঝে মাঝেই পৃথিবীকে মানুষের রক্তে ভিজিয়ে দিয়েছে, সভ্যতা ধ্বংস করেছে। আমেরিকার বুকে দাঁড়িয়ে এক ভারত সন্তানের সেই কথাগুলো সেদিন গোটা বিশ্বের মন জয় করে নিয়েছিল।

কিন্তু, আজ সেই স্বামী বিবেকানন্দের নিজের দেশেই নানা প্রান্তে, নানা ক্ষেত্রে সাম্প্রদায়িকতা, গোঁড়ামি, ধর্মান্ধতা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।  ধর্মের নামে রাজনীতি, জাতের নামে রাজনীতি। আর আজ ভোটমুখী বাংলায় সব দলই সেই স্বামীজিকে সামনে রেখেই সম্মুখসমরে। একদিকে শুভেন্দু অধিকারী। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 মঙ্গলবার বিজেপির তরফে স্বামীজির জন্মদিবস উপলক্ষ্যে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধান সরণি হয়ে স্বামীজীর জন্মস্থান সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল হবে। রাজ্য বিজেপি সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মিছিলে উপস্থিত থাকবেন শুভেন্দু। একইদিনে দুপুর দুটোয় যুব তৃণমূলের তরফে যুব দিবস উপলক্ষ্যে দক্ষিণে গোলপার্ক থেকে শুরু হয়ে গড়িয়াহাট, ট্র্যাঙ্গুলার পার্ক, রাসবিহারী হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়। এই মিছিলের নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতেও যাবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
Arijit Singh: 'বাংলায় কিছু বললেই নাকি হাজতবাস হচ্ছে? কতজন ধরে হাজতে?', নজিরবিহীন কটাক্ষ অরিজিৎ সিংহের
'বাংলায় কিছু বললেই নাকি হাজতবাস হচ্ছে? কতজন ধরে হাজতে?', নজিরবিহীন কটাক্ষ অরিজিৎ সিংহের
NEET CJP Delhi Protest: 'আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..
'আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..
Kunal Ghosh:
"আমাকে বাদ দেওয়ার...", বিধানসভা ইস্যুতে সরব কুণাল ঘোষ, আর যা বললেন...

ভিডিও

Suvendu Adhikari: গোবিন্দপুরে স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari:
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget