এক্সপ্লোর

Eye Drop Suspended: আপনি এই আইড্রপ ব্য়বহার করছেন? এটির লাইসেন্স বাতিল করল DCGA! কেন?

Health News: একাধিক কারণ দেখিয়ে এই নির্দিষ্ট আইড্রপটির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

কলকাতা: একটি বিশেষ আইড্রপের লাইসেন্স বাতিল করল ভারতের ওষুধ নিয়ামক সংস্থা DCGI (Drug Controller General of India)

কোন আইড্রপ?
Entod Pharmaceuticals-এর PresVu নামের একটি আইড্রপের লাইসেন্স বাতিল করা হয়েছে। যাঁদের Presbyopia রয়েছে তাঁদের রিডিং গ্লাসের প্রয়োজনীয়তা কমানোর জন্য এই ওষুধ ব্যবহার করা হতো বলে জানা গিয়েছে।

কেন এমন সিদ্ধান্ত? 
বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, সরকারের তরফে জানানো হয়েছে প্রস্তুতকারী সংস্থা বেআইনি ভাবে এই ওষুধের প্রোমোশন করছিল। ওষুধটির মান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সরকারের তরফে। রোগীরাও ভুল ব্য়বহার করছেন বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সরকারের একটি সূত্রে বলা হয়েছে, এই ওষুধটি ডাক্তার প্রেসক্রিপশনে লিখলে তবেই ব্য়বহার করার কথা এটি। কিন্তু OTC বা ওভার দি কাউন্টার ড্রাগ হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে। 

যদিও এই ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হবে তারা। একটি বিবৃতি জারি করে, সংস্থার তরফে জানানো হয়েছে, 'DCGI থেকে যে সম্মতি আমরা পেয়েছি সেটা ২৩৪ জন রোগীর উপর করা নিয়ন্ত্রিত ক্লিনিকাল ট্রায়ালের রিপোর্টের ভিত্তিতে পেয়েছি। ওই পরীক্ষায় Presbyopia-এর রোগীদের ক্ষেত্রে কার্যক্ষমতার প্রমাণও মিলেছে।' এর সঙ্গেই ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে যে উপাদান ও যে পরিমাপে তাদের আইড্রপ তৈরি হয়েছে, সেই একই পরিমাপ ও উপাদান থাকা অন্য সংস্থার তৈরি আইড্রপ US FDA থেকে সিলমোহর পেয়েছে এবং গত ৩ বছর ধরে কোনও সমস্যা ছাড়াই ব্যবহার হচ্ছে।

অভিযোগ কোথায়?
সিএনবিসি-এর একটি প্রতিবেদন অনুযায়ী, Central Drugs Standard Control Organisation- এর তরফে জানানো হয়েছে, PresVu-বলতে পারে না যে এই আইড্রপ ব্য়বহার করলে রিডিং গ্লাসের পরিমাণ কমে যাবে। ওই ওষুধ শুধুমাত্র Presbyopia-এর রোগীদের চিকিৎসা করার জন্য। কাছের দৃষ্টি আরও ভাল করা বা আর কোনও বিষয় নিয়ে দাবি করার কথা নয়। কিন্তু ওষুধের সংস্থার তরফে এমনই দাবি করা হয়েছে বলে দাবি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বাবা-মার বয়স বাড়ছে? আর চিন্তা নেই, বিনামূল্যে স্বাস্থ্যবিমার নয়া সুযোগ হাতের মুঠোয়

আরও পড়ুন: RG Kar Protest: সরকারের প্রস্তাব মেনে বন্ধ ঘরে আলোচনা কেন চাইছেন না তাঁরা? স্পষ্ট বোঝালেন জুনিয়র ডাক্তাররা

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget