এক্সপ্লোর

India News: থামতে বললে পালানোর চেষ্টা, ৩ সন্দেহভাজন লস্কর জঙ্গি গ্রেফতার কাশ্মীরে

Terrorists Captured In Kashmir: লস্কর-ই-তৈবার তিন সন্দেহভাজন জঙ্গিকে উত্তর কাশ্মীরের সোপোর থেকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। শুক্রবারের ঘটনা।

শ্রীনগর: লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) তিন (3) সন্দেহভাজন জঙ্গিকে (Terrorist) উত্তর কাশ্মীরের (kashmir) সোপোর (sopore) থেকে গ্রেফতার (arrest) করল জম্মু ও কাশ্মীর (jammu & kashmir) পুলিশ (police)। শুক্রবারের ঘটনা। ২২ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফের ১৭৯ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে সম্মিলিত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে সোপোর পুলিশ। গত কাল সন্ধেয় বোমাই পুলিশ স্টেশনের বোমাই চক থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

কী দাবি পুলিশের? 
ধৃতদের নাম শরিক আশরাফ, সাকলেন মুস্তাক এবং তৌফিক হাসান শেখ বলে জানিয়েছে পুলিশ। প্রশাসনের বক্তব্য, গোরিপুরা থেকে বোমাইয়ে আসা ওই তিন জনের গতিবিধি সন্দেহজনক বলে মনে হওয়ায় তাদের দাঁড়াতে বলা হয়েছিল। ঠিক সেই সময়ই তারা পালানোর চেষ্টা করে। তখনই নিরাপত্তাবাহিনীর হাতে ধরা পড়ে যায়। পরে তল্লাশি করা হলে তাদের থেকে তিনটি হ্যান্ড গ্রেনেড, নটি পোস্টার এবং ১২টি পাকিস্তানের পতাকা উদ্ধার হয় বলে দাবি পুলিশের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ধৃতেরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার 'ওভারগ্রাউন্ড' কর্মী। নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালানোর অপেক্ষায় ছিল তারা। পাশাপাশি ভিন রাজ্যের শ্রমিকরাও তাদের নিশানা হতে পারত, জানাচ্ছে পুলিশ। আপাতত বোমাই পুলিশ স্টেশনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।      

অনুপ্রবেশের চেষ্টা 'ব্যর্থ' করল নিরাপত্তাবাহিনী...
দিনদুয়েক আগেই তাবারক হুসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভারতীয় সেনা। অভিযোগ, পাক গুপ্তচর সংস্থার কর্নেল ইউনুস চৌধরি তাবারককে পাকিস্তানি মুদ্রায় ৩০ হাজার টাকা দিয়ে এ পারে পাঠানোর চেষ্টা করেছিলেন। ভারতীয় পোস্টে হামলা চালাতেই ওই ষড়যন্ত্র যা ভেস্তে দেয় ভারতীয় সেনা। তাৎপর্যপূর্ণভাবে এই তাবারককেই অতীতে এক বার মানবিক কারণে পাকিস্তানে প্রত্যর্পণ করা হয়েছিল। তাঁর গ্রেফতারির আগের দুদিনে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় অনুপ্রবেশের দুটি চেষ্টা ব্যর্থ করতেও সফল হয় দেশের নিরাপত্তাবাহিনী। তাতে মারা যায় দুই জঙ্গিও। ঘটনা হল, উপত্যকা জুড়ে 'টার্গেটেড কিলিং' যে ভাবে বাড়ছে তাতে আতঙ্কের পরিবেশ অনেকের মধ্যে। গত ১৬ অগাস্ট ফের কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলা চলে। একজনকে গুলি করে খুন করা হয়। আর এক জন গুরুতর জখম হন। শোপিয়ানের ছোটিগামে দুই কাশ্মীরি পণ্ডিত ভাইয়ের ওপর হামলা চালানোর ওই ঘটনা তোলপাড় ফেলে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সুনীল কুমারের। পিন্টু কুমার নামে আরেক ভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন:সুপারি কিলার লাগিয়ে 'খুন' হাওড়ার ব্যবসায়ী, গ্রেফতার পালিত পুত্র-সহ ২

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Ayushman Bharat: চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন কোন রোগের চিকিৎসা হবে ?
চক্ষু পরীক্ষা থেকে পাইলস, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে ৮৯টি নতুন স্বাস্থ্য প্যাকেজ, কোন কোন রোগের চিকিৎসা হবে ?
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget