এক্সপ্লোর

Tirupati Temple: সিল্কের শালের নামে ৫৪ কোটির কেলেঙ্কারি তিরুপতি মন্দিরে! ‘ওড়না’ দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য

দেখা গেছে যে একজন ঠিকাদার ধারাবাহিকভাবে ১০০% পলিয়েস্টার শাল সরবরাহ করে আসছে এবং টেন্ডার নথিতে তা সিল্কের শাল হিসেবে দেখানো হয়েছে।

অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুমালা মন্দির ফের বিতর্কে। তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) ট্রাস্ট এর মাধ্যমে চলা এই মন্দিরে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় এক দশক ধরে ৫৪ কোটি টাকার বিশাল সিল্ক শাল কেলেঙ্কারি হয়েছে বলে বিরাট দাবি। অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতি ধরা পড়েছে। 

যেখানে দেখা গেছে যে একজন ঠিকাদার ধারাবাহিকভাবে ১০০% পলিয়েস্টার শাল সরবরাহ করে আসছে এবং টেন্ডার নথিতে তা সিল্কের শাল হিসেবে দেখানো হয়েছে। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিআর নাইডুর উদ্বেগ প্রকাশের পর শুরু হওয়া অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতিটি ধরা পড়েছে।                                           

এই ‘ওড়না’ মন্দিরের প্রধান দাতাদের উপহার দেওয়া হয় এবং বেদশির্বচনমের মতো মন্দিরের আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হয়। অভিযোগ, একজন ঠিকাদার টেন্ডার নথিতে উল্লেখিত খাঁটি তুঁত সিল্কের পণ্য সরবরাহের বদলে ধারাবাহিকভাবে ১০০ শতাংশ পলিয়েস্টার ‘ওড়না’ সরবরাহ করেছিলেন। ঠিকাদার ‘ওড়না’ তৈরির জন্য বাধ্যতামূলক খাঁটি তুঁত সিল্কের পরিবর্তে সস্তা পলিয়েস্টার উপাদান সরবরাহ করেছিল।

তদন্তে অনুমান করা হয়েছে, গত দশ বছর ধরে এই অনিয়মগুলি  হয়েছে। ফলে মন্দির ট্রাস্টের আনুমানিক ৫৪ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। বিআর নাইডু বলেন, “প্রায় ৩৫০ টাকা দামের একটি শালের বিল ১,৩০০ টাকা করা হয়েছিল। মোট সরবরাহের পরিমাণ ৫০ কোটি টাকারও বেশি হবে। আমরা এসিবি (দুর্নীতি দমন ব্যুরো) তদন্তের দাবি জানিয়েছি।”                                                      

শালের নমুনাগুলি বৈজ্ঞানিক বিশ্লেষণের জন্য দুটি পরীক্ষাগারে পাঠানো হয়েছিল, যার মধ্যে একটি কেন্দ্রীয় সিল্ক বোর্ডের (CSB) অধীনে ছিল। উভয় পরীক্ষায়ই নিশ্চিত হওয়া গেছে যে উপাদানটি পলিয়েস্টার ছিল, যা টেন্ডারের যে নির্দেশ ছিল তা  লঙ্ঘন করা হয়েছে। 

তদন্তকারী আধিকারিকরা আরও জানিয়েছেন, সরবরাহ করা নমুনাগুলিতে আসল রেশম পণ্যের জন্য বাধ্যতামূলক রেশম হলোগ্রামটি অনুপস্থিত ছিল। এই সময়কালে কাপড় সরবরাহের সিংহভাগ দায়িত্ব জন্য একটি নির্দিষ্ট সংস্থা এবং তার সহযোগী সংস্থাগুলির কাঁধে ছিল।                               

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget