এক্সপ্লোর

অমিত শাহের মধ্যাহ্নভোজনের পরদিনই বিভীষণ হাঁসদার হাতে চাল ডাল তুলে দিল তৃণমূল

২০১৭-য় উত্তরবঙ্গে সফরে গিয়ে গীতা মাহালির বাড়িতে মধ্যাহ্ন ভোজ সেরেছিলেন অমিত শাহ। তার এক সপ্তাহের মধ্যেই পরিবারটি যোগ দেয় তৃণমূলে।

বাঁকুড়া: বাঁকুড়ায় আদিবাসী পরিবারে অমিত শাহের মধ্যাহ্নভোজনের একদিন পরেই সেই বাড়িতে হাজির হল তৃণমূল। বিভীষণ হাঁসদার হাতে তুলে দিল চাল-ডাল-কাপড়-টাকা। অন্যদিকে বাগুইআটিতে মতুয়া পরিবারে অমিত শাহর যাওয়ার পরদিনই এলাকায় সভা করেছে তৃণমূল। বৃহস্পতিবার বাঁকুড়ায় আদিবাসী সম্প্রদায়ের বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর ৪৮ ঘণ্টার মধ্যে ওই আদিবাসী পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল! শনিবার বিভীষণ হাঁসদার বাড়িতে যান তৃণমূল পরিচালিত বাঁকুড়া জেলা পরিষদের সদস্য তথা শাসকদলের নেত্রী সোনাই মুখোপাধ্যায়। পরিবারের হাতে তুলে দেন চাল-ডাল-জামাকাপড় ও অর্থ। আর এ ছবি দেখার পর অনেকেই বলছেন, এ তো ২০১৭-য় অমিত শাহর উত্তরবঙ্গ সফরে মাহালি দম্পতির বাড়িতে মধ্যাহ্নভোজন সারার অ্যাকশন রিপ্লে!!! সোনাই মুখোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী এলেও ওই পরিবারকে কোনও সাহায্য করেনি। তাই তাঁরা তাঁদের চাল ডাল দিয়ে পাশে দাঁড়িয়েছেন। আদিবাসী পরিবারটি যে অসহায়, এটা কি অমিত শাহর সফরের পরই বুঝতে পারল তৃণমূল? পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে বিজেপি। দলের বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র বলেছেন, এতদিন কখনও তৃণমূল খোঁজ নেয়নি। অমিত শাহ খাওয়ার পরই ওদের পায়ের তলার মাটি সরে গেছে। তাই দৌড়ে গিয়ে আর্থিক সাহায্যের প্রলোভন দেখাচ্ছে। আদিবাসী মানুষ তৃণমূলকে বুঝে গিয়েছে। যদিও এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যে যেতে নারাজ ওই আদিবাসী পরিবার। বিভীষণ হাঁসদা বলেছেন, সোনাই মুখোপাধ্যায় তৃণমূল নেত্রী কিনা তিনি জানেন না। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন। যাওয়ার ইচ্ছেও নেই। ২০১৭-য় উত্তরবঙ্গে সফরে গিয়ে গীতা মাহালির বাড়িতে মধ্যাহ্ন ভোজ সেরেছিলেন অমিত শাহ। তার এক সপ্তাহের মধ্যেই পরিবারটি যোগ দেয় তৃণমূলে। আর বৃহস্পতিবার বাঁকুড়ার বিভীষণ হাঁসদার বাড়িতে যখন অমিত শাহ ভাত, ডাল, আলুপোস্ত নিয়ে মধ্যাহ্নভোজন সারছেন, তখন রাজ্য সরকারের স্পেশাল হোমগার্ডের চাকরিতে যোগ দেন নকশালবাড়ির সেই গীতা মাহালি। বঙ্গ সফরের দ্বিতীয় দিনে শুক্রবার বাগুইআটির আদর্শপল্লির মতুয়া পরিবার নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজন করেন অমিত শাহ। সেই বাড়ি থেকে ৮০০ মিটার দূরে এদিন পাল্টা সভা করে তৃণমূল। বছর ঘুরলেই এ রাজ্যে বিধানসভার ভোট। তার আগে রাজনীতি ঘিরে তুঙ্গে চাপানউতোর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
ABP Ananda Top 10,21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
NEET CJP Protest: NEET কাণ্ডে ককরোচ প্রতিবাদীদের খাবার দিতে ১৫০০ কিমি পাড়ি, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটলেন জোম্য়াটো বয়
NEET কাণ্ডে ককরোচ প্রতিবাদীদের খাবার দিতে ১৫০০ কিমি পাড়ি, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটলেন জোম্য়াটো বয়
Kalyan Banerjee: একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?

ভিডিও

Suvendu Adhikari: বিদ্যুৎ চুরি রুখতে নতুন উদ্যোগ, 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ চালু রাজ্য সরকারের
21st July Row :
CJP Protest Delhi | আন্দোলনকারীদের পাশে রাহুল-প্রিয়ঙ্কা, টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ | COngress News
Kalyan Banerjee | দীর্ঘ বক্তৃতা দেওয়ায় সংক্ষেপে শেষ করতে বলাতেই কি ক্ষুব্ধ কল্যাণ? TMC news
Abhishek Banerjee : Ritabrata-শিবিরকে 'বালিশ' আক্রমণ, আগামী দিনে ফেরত না-দেওয়ার অনুরোধ মমতার কাছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget