এক্সপ্লোর

LIVE UPDATE: তৃণমূলের নয়া কর্মসূচি 'বাংলার গর্ব মমতা', 'দিল্লিতে পরিকল্পিত গণহত্যা...আইন হাতে তুলে নেবেন না': নেতাজি ইন্ডোরের সভায় আর্জি মমতার

TMC New 75 Days Program Announcement Today LIVE UPDATE: তৃণমূলের নয়া কর্মসূচি 'বাংলার গর্ব মমতা', 'দিল্লিতে পরিকল্পিত গণহত্যা...আইন হাতে তুলে নেবেন না': নেতাজি ইন্ডোরের সভায় আর্জি মমতার

Background

কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে পুরভোট। এই পরিস্থিতিতে জনসংযোগের লক্ষ্যে সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের নতুন কর্মসূচির ঘোষণা করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটকৌশলী পিকের হাত ধরেই করা হবে ঘোষণা।  এতে যুক্ত হবেন ১ লক্ষ তৃণমূল নেতা-কর্মী। কাকে কোন দায়িত্ব পালন করতে হবে, সোমবারই তা জানাবেন তৃণমূলনেত্রী।

রবিবার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শহিদ মিনার ময়দানের সভা থেকে রাজ্য বিজেপির জন্য নতুন কর্মসূচির সূচনা করেন অমিত শাহ। ২৪ ঘণ্টা পর সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তৃণমূলের নতুন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা তৃণমূলের।

জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে রাজ্যজুড়ে ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি। যুক্ত হবেন তৃণমূলের সর্বস্তরের লক্ষাধিক পদাধিকারী।

সম্পূর্ণ কর্পোরেট ধাঁচে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় আমন্ত্রিত নেতা, কর্মীদের প্রত্যেকের জন্য থাকছে নির্দিষ্ট বসার জায়গা। ব্যবস্থাপনার দায়িত্বে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থার কর্মীরা।

গত লোকসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপির আসন এক লাফে ২ থেকে বেড়ে দাঁড়ায় ১৮।

এরপরই জনসংযোগ পুনরুদ্ধারের লক্ষ্যে গত জুন মাস থেকে শুরু হয় ‘দিদিকে বলো’ কর্মসূচি। এবার পুরভোটের আগে জনসংযোগ বাড়াতে সম্পূর্ণ নতুন রাজনৈতিক কর্মসূচির সূচনা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এই কর্মসূচির একটি নামকরণও করবেন তিনি।

13:04 PM (IST)  •  02 Mar 2020

আর যা যা বললেন মুখ্যমন্ত্রী -
13:04 PM (IST)  •  02 Mar 2020

• দিল্লিতে যা হয়েছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস। • দিল্লিতে প্রয়োগ করা হয়েছে গুজরাত মডেল। • আইন মেনে সরকারকে চলতে হয়। • বুধবার দুপুর ৩ থেকে একঘণ্টা ধরে ব্লকে ব্লকে ধিক্কার মিছিল। • দোল-হোলি-রামনবমীতে প্ররোচনা দেওয়া হবে, সঙ্ঘাতে যাবেন না। • অমিত শাহ উদ্বাস্তুদের অপমান করছেন। আপনি নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন। নাগরিকত্বের নামে সব মিলিয়ে তিন-চারশ লোক মারা গিয়েছেন। • সিপিএম-কংগ্রেস ঘোলা জলে মাছ ধরতে চাইছে। ওই জন্যই বিজেপি শুধু ২০০টি আসন জিততে চায়। বাকি ৯৪টি আসন ছেড়ে রাখতে চায়।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran on India : হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
US Midterm Election: ডেমোক্র্যাটদের দখলে আমেরিকান কংগ্রেস, ভারতের জন্য কী সুবিধা?
ডেমোক্র্যাটদের দখলে আমেরিকান কংগ্রেস, ভারতের জন্য কী সুবিধা?
US Midterm Election Results: প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার
প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget